somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'হাজারীই ফেনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক'

২১ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারাবন্দি সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারীই ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন দলের নেতারা।

মঙ্গলবার বিকেল সংবাদক সম্মেলন করে আওয়ামী লীগ নেতারা এ কথা জানান।

দুটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কারণে বিভ্রান্তি সৃষ্টি হওযায় জেলা আওয়ামী লীগে নেতারা এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেছেন, হাজারী যতদিন কারাগারে থাকবেন ততোদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সম্পাদক আবদুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, হাজারীর বহিস্কারাদেশ আগেই প্রত্যাহার করা হয়েছে। কারাগার থেকে বেরিয়ে আবার তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

১৯৯৭ সালে ফেনীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা কাউন্সিলে আবুল কাশেমকে সভাপতি ও জয়নাল হাজারীকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর জেলা কমিটি আর কাউন্সিল করতে পারেনি। আবুল কাশেমের মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন আজিজ আহম্মদ চৌধুরী।

২০০১ সালের ১৭ আগস্ট হাজারী আত্মগোপনে চলে গেলে যুগ্ম সম্পদক আবদুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৯৭ সালের কমিটি অনুযায়ীই আসন্ন জাতীয় কাউন্সিলে ৪৮ জনকে কাউন্সিলর মনোনীত করে কেন্দ্রে একটি তালিকা পাঠানো হয়েছে।

সোমবার যুগান্তর পত্রিকায় 'ফেনী আওয়ামী লীগে সাধারণ সম্পাদকের দাবিদার দুজন' এবং আমার দেশ-এ 'ফেনীতে হাজারী গুজবের অবসান' শিরোনামে দুটি প্রতিবেদন ছাপা হয়। দুটি প্রতিবেদনেই দাবি করা হয় হাজারী আর ফেনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন।

সংবাদক সম্মেলনে আওয়ামী লীগ নেতারা পত্রিকা দুটি এ দাবি নাকচ করে দিয়েছেন।

ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর স্টেশন রোডের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আজিজ আহম্মদ চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন- জেলা কমিটির সহ সভাপতি মীর হোসেন মীরু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন হাজারী মিয়া, অর্থ সম্পাদক ওবায়দুল হক, সদস্য শাহজাহান সাজু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন বুলবুল, মহিলা লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা গিয়াস প্রমুখ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×