কি সুন্দর তোমার ওই মুখ তোমার নিটোল মায়াবী মুখটা একদম আমার মনের মতন
ঠিক এতদিন যে মুখ খুজে আসছিলাম
না পেয়ে তরপাচ্ছিলাম
এ যেন সেই মুখ
ঠিক আমার কল্পনার আদলে গরা গোধুলীর সব রং, রংধনুর সাত রং জোসনার মায়া রং আধারের
নেশা রং আর ভোরের সাদা রং যেন মিলে মিশে এক হয়েছে এখানে৷
এই মুখের দিকে তাকালে দু:খ উধাও হয়
এই মুখের দিকে তাকালে আকাশ কথা বলে
এই মুখের দিকে তাকালে বুকের মধ্যে ঘুগু ডেকে ওঠে
এই মুখের দিকে তাকালে ইলশে গুরি পেখম তুলে নাচে৷
এই মুখের দিকে তাকিয়ে আমার শ্বাস কষ্ট ভালো হয়ে গিয়েছে এই মুখের দিকে তাকিয়ে আমার হার্টের অসুখ কমে গিয়েছে আমার মনে হয় আমি এই মুখের জন্য নতুন আবিষ্কৃত গ্রহ কেপলারে নির্বাসনে যেতেও কুন্ঠাবোধ করবোনা
আমার মনে হয এই মুখের জন্য আমি ভিসুভিয়াসে লাফিয়ে পরতেও এক সেকেন্ড ভাববোনা
আমার মনে হয় এই মুখ যা বলবে তাই আমি শুনবো
এই মুখের কথায় দুহাতে ছিরে ছুরে ফেলে দিতে পারি মাত্র জ্বালানো সিগারেট
এই মুখের কথায় অহেতুক আড্ডা ছেরে দিয়ে
হয়ে যেতে পারি গৃহপালিত
কেউ
এই মুখের কথায় বেহিসেবী জীবন ছেরে
রোজ রাজী আছি হিসেবের
খাতায় হাজিরা দিতে
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





