ভালবাসি বললে দূরে ঠেলে দিতে হয়না
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিলোত্তমা...
ভালবাসি বললে কখনো দূরে
ঠেলে দিতে হয়না।
কাছে থাকতে হয়,
বুকে জড়িয়ে নিতে হয়।
কজনার কপালে জোটে এমন ভরা
ভালবাসার কথা?
কতজনইতো আছে একটু ভালবাসি
শুনতে মাথা ঠুকে মরে অপেক্ষার
দেয়ালে।
কেউ কেউ সাত জনম তপস্যা করেও
একবার শুনতে পায়না কাংখিত
শব্দটি।
হয়তো তুমি শোনো
হয়তো তোমার কানে প্রতিদিন
নুন্যতম লক্ষবার ভালবাসি শব্দটা
কিচিরমিচির করতে থাকে
কিন্তু কখনো কি ভেবেছো
তার মধ্যে কয়টা আসল?
তার মধ্যে কয়টা ভিতর থেকে
বলা?
মোহোয়াচ্ছন্ন প্রতারকরা আজ
প্রেমিকের ছদ্মবেশে ঘুরে
বেড়ায় তিলোত্তমা
আর মোহোয়াচ্ছন্ন ভালবাসিই
কিচিরমিচির বেশি করে
তিলোত্তমা।
আর তাই সত্যিকারের ভালবাসা
সত্যিই ভাগ্যের ব্যাপার।
আমি বলছিনা যে আমার
ভালবাসাই ভিতর থেকে আসা।
সে ভার তোমার ওপর।
আমি শুধু বলবো সত্যিকারের
ভালবাসা কখনো দূরে ঠেলে
দিতে হয়না তিলোত্তমা
তাকে কাছে টেনে নিতে হয়
তাকে কাছে আসতে দিতে হয়
তাকে লুফে নিতে হয়।
তিলোত্তমা...
তিলোত্তমা....
তিলোত্তমা.....
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন