আমাদের দু'জনের,
কত দিন ও রজনী চলছে হিসাবের জীবন সারণী
শত জনমের প্রেম, কাটে নির্ঘুম,
কত জানা শোনা তারপরেও যেন অজানা,
হারিয়েছি দু'জনে মনের গহীনে,
সে এক স্বপ্ন রাজ্যে।
অপলক দৃষ্টির মাঝে কত যে লুকায়িত কথা,
ক্ষণিকের পাশে ভুলে যাই সকল দুঃখ গাঁথা।
নীল আকাশের নীচে সরবর দীঘির পাশে
আঁকাবাঁকা পথটি ধরে হারিয়েছে মন অজানায়,
তোমাতে আমাতে এ অটুট বন্ধন থাকবে চিরন্তন
শুধুই পৌষালি শিশিরের কামনায়।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




