somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরবানি নিয়ে কেন এত সমালোচনা, আগেতো কখনও এত সমালোচনা শুনিনি। প্রকৃত কারন কি- কোরবানির পশু নিয়ে ব্যঙ্গ -বিদ্রুপ (?)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হল ঈদ। বছরে দুটি ঈদ অনুষ্ঠিত হয়, একটি ঈদ উল ফিতর, অপরটি ঈদ উল আজহা। ঈদ উল ফিতর সাধারনত মিষ্টান্ন জাতীয় খাবার ভোজনের মাধ্যমে পালিত হলেও, ঈদ উল আজহা পালিত হয় পশু কোরবানীর মাধ্যমে। অর্থাৎ পশু কোরবানী ও তার গোস্ত ভোজনের মাধ্যমেই ঈদ উল আজহা পালিত হয়।
-- আগেকার সময়ে পশু কোরবানী নিয়ে মানুষের মধ্যে তেমন ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হত না। কিন্তু বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির সময়ে পশু কোরবানি নিয়ে অনেক আলোচনা সমালোচনা শোনা যায়। বিশেষ করে অনেক হিন্দুরা এই উৎসবকে মানবতা বিরোধী উৎসব বলে মন্তব্য করে। অথচ, যখন তথ্য প্রযুক্তির তেমন ব্যবহার ছিল না, তখন কারো কাছ থেকে এমন মন্তব্য শোনা যেত না।
---- তাহলে দেখা যাচ্ছে, এরকম মন্তব্য সৃষ্টির পেছনে মিডিয়া বা তথ্য প্রযুক্তির ব্যবহারের কোন যোগ সূত্র থাকতে পারে।
লক্ষ করা যায়, কোরবানী আসার কিছু দিন পূর্ব থেকেই সোসাল মিডিয়ায় কোরবানি নিয়ে হইচই শুরু হয়ে যায়। এখন যেহেতু অধিকাংশ মানুষই সোসাল মিডিয়া ব্যাবহার করেন, সেহেতু হইচইয়ের মাত্রাটাও থাকে অনেক বেশি। সোসাল মিডিয়া ব্যাবহার কারিদের দেখা যায়, তারা কোরবানির পশু নিয়ে প্রচুর পোস্ট দিতে থাকেন ফেসবুক টুইটার সহ বিভিন্ন ধরনের সোসাল মিডিয়ায়।
---- পোস্ট গুলোর মধ্যে অনেক পোস্ট থাকে ব্যঙ্গাত্বক। দেখা যায়, একটি কোরবানীর পশুর ছবি দিয়ে তাতে ব্যঙ্গ করে বিভিন্ন ক্যাপশন লেখা হয়। আবার অনেকে কোরবানীর পশুর আত্মরচনাও লিখে থাকে, যেখানে দেখানো হয়, কোরবানীর পশুটি নিজের মৃত্যু সম্পর্কে কথা বলছে। এসব পোষ্ট অনেকের মনে আনন্দ দিলেও, অনেকই মনে করেন, একটি নিরীহ পশুর মৃত্যু নিয়ে রসিকতা করা হচ্ছে। আর বিশেষ করে এটা অনেক হিন্দুদের কাছে মানবতা বিরোধী কাজ বলে মনে হয়। আর এটা নিয়ে তারা সোসাল মিডিয়ায় বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া দেখিয়ে মন্তব্য করে, দিতে থাকে পোষ্ট। ফলে হিন্দু আর মুসলমানদের মধ্যে শুরু হয়ে যায় তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্ক অনেক ক্ষেত্রে উচ্চ পর্যায়ে পৌছায়। তবে, হিন্দুদের মধ্যে সমালোচনাটা বেশি দেখা যায়। কারন, কোরবানীর ঈদে মুসলমানরা সব থেকে বেশি পরিমান গরু কোরবানীর পশু হিসেবে কোরবানী দিয়ে থাকে। কেননা, ধর্মীয় দিক থেকে হিন্দুরা গরুকে খুব ভক্তি আর শ্রদ্ধার চোখে দেখে।
--- তাই কোরবানী নিয়ে সমালোচনা এড়াতে চাইলে, কোরবানীর পশু নিয়ে ব্যঙ্গ করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া ইসলাম কখনও ব্যঙ্গাত্বক কোন কিছু সমর্থন করেনা। তাছাড়া কোরবানীর মূল উদ্দেশ্য হল পূর্ণ অর্জন, ব্যঙ্গ বিদ্রুপ বা তামাশা করার জন্য কোরবানী নয়। আমরা যেন আমাদের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয়ে যাই।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×