আমি জানিনা, বাংলাদেশে কত পারসেন্ট লোক Vegan আছে। কারন উইকিপিডিয়ায় বিভিন্ন দেশে Vegan দের হার উল্লেখ করা হলেও বাংলাদেশের কথা উল্লেখ নেই। তবে পৃথিবী জুড়ে খুব কম মানুষই ( ১% এর ও কম) আছে যারা ভিগান। ভিগানরা মাছ মাংশ জাতীয় খাবার খায় না, খায় বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ খাবার। কারন, তারা যুক্তি দেখায়, জীব হত্যা মহা পাপ আর মানবতা বিরোধী। সেটা না হয় মেনেই নিলাম, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিশ্বাস থাকতেই পারে, এতে আমাদেরতো কোন ক্ষতি হচ্ছেনা। কিন্তু সেই বিশ্বাসকে সবার মধ্যে ছড়িয়ে দিতে যখন বিজ্ঞান বিহীন ভ্রান্ত ধারনা ছড়িয়ে দেয়ার চেষ্টা চলে, তখন খুব খারাপ লাগে। কোরবানিরর সময়ে কিছু ভিগান তাই ই করে বেড়াচ্ছে। তারা কোরবানির সময়ে পশু হত্যাকে মানবতা বিরোধী মনে করছে। এখন প্রশ্ন হল, কোরবানি ছাড়া যে পশুগুলো আমরা হত্যা করি, তাদের দৃষ্টিতে সেটা কেন মানবতা বিরোধী নয়। নাকি তারা চোখে দেখে না কোরবানি ছাড়াও সারা পৃথিবীতে প্রচুর পরিমানে পশু হত্যা করা হয় ভোজনের উদ্দেশ্য।
ভিগান বাদীরা যুক্তি দেখায়, প্রানীর মাংস মানুষের দেহের জন্য মারাত্বক ক্ষতিকর যা ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন রোগের ঝুকি বাড়ায়। কিন্তু উইকিপিডিয়া ঘেটে জানতে পেরেছি, ভিগান আর নন ভিগারিয়ানদের মধ্যে এসব মারাত্বক রোগের ঝুকি প্রায় একই। বরং দেখা যায় কিছু কিছু রোগের ক্ষেত্রে ভিগার রাই বেশি ঝুকিতে রয়েছে।
উইকিপিডিয়া ঘাটলে সব জানা যাবে।
https://en.m.wikipedia.org/wiki/Veganism
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




