somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মা, আপনার মা, আমাদের সবার মা.... মায়ের প্রতি আপনার আর আমার ভালবাসা কেমন (?)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কারো প্রতি, কোন কিছুর প্রতি ভালবাসা এমন এক জিনিস, এমন এক উপলব্ধি, যা লেখার মাধ্যমে, কথার মাধ্যমে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তবে যারা ভাল লিখতে পারেন, যারা ভাল বলতে পারেন তাদের কথা আলাদা। ভাল লেখকেরা, ভাল কথার শিল্পিরা ভালবাসার উপলব্ধি অনেকটাই নিখুত ভাবে প্রকাশ করতে পারেন। আমি তেমনটি নই, যে আমি আমার লেখার বা কথার মাধ্যমে আমার উপলব্ধিকে নিখুঁতভাবে তুলে ধরতে পারি।
পৃথিবীতে যত বস্তকনা আছে, যত প্রানী আছে, যত মানুষ আছে তার মধ্যে আমার ভালবাসার অনুভূতি এতটুকুই- আমি আমার মাকে সবচেয়ে বেশি ভাল বাসি। শুধু তাই নয়, পৃথিবীর সবার থেকে আমি আমার মাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমি আমার মাকে এতটাই বিশ্বাস করি যে, ঈশ্বরের কাছে যদি একটি মাত্র স্বর্গ থাকে, আর তিনি যদি তা আমাকে দিয়ে দেন, তবে আমি নিশ্চিত, সেটা যদি আমি আমার মায়ের কাছে জমা রাখি, হাজার বছর পরেও যদি সেটা চাই, তিনি আমাকে তা বিন্দু পরিমান দিধা না করিয়েই দিয়ে দেবেন। এমনকি মহা বিপদের মধ্যেও মা আমাকে ছেড়ে ফেলে যাবেন না। ভালবাসার কথা বলতে গিয়ে বিশ্বাসের কথা বললাম এ কারনে যে, অনেক মানুষের ক্ষেত্রে ভালবাসা থাকে কিন্তু বিশ্বাস থাকেনা। অথচ, প্রকৃত ভালবাসায় বিশ্বাস থাকতেই হবে যা আমার মায়ের প্রতি আছে। কিন্তু এই ভালবাসা, এই বিশ্বাসের সৃষ্টি আসলে কিভাবে হল? এই বিশ্বাস আর এই ভালবাসা আর বিশ্বাসের সৃষ্টি না হয়েছে ভয়ের মাধ্যমে, না হয়েছে সচেতনতার মাধ্যমে, না হয়েছে অর্থসম্পদের মাধ্যমে। এই ভালবাসা আর এই বিশ্বাস সৃষ্টি হয়েছে অত্যান্ত স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে। প্রকৃতিই এই ভালবাসা আর বিশ্বাস সৃষ্টি করে, এখানে কোন কৃত্তিমতা নেই। ফেসবুকে স্ট্যাটাসে প্রায়ই দেখতে পাই, ঘর ভরা মানুষ, কিন্তু মা যদি এক সেকেন্ডের জন্য ঘরে না থাকে, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। কথাটা যে কত বাস্তব আর জীবন্ত সত্য, তা যার মা আছেন, তারাই উপলব্ধি করতে পারবেন। আধুনিক যুগ, তথ্যপ্রযুক্তির যুগ। অনেক অলস সময় কাটে মোবাইল কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে, গেম খেলে। আমি হয়ত মোবাইল টিপছি, সোসাল মিডিয়ায় ডুবে আছি। মা খাবার নিয়ে আসেন, বলেন খেয়ে নে। পানি হাতে বসে থাকেন, হাত মুখ ধুয়ে নে। মা বার বার বলছেন, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। আমি মোবাইল টিপেই যাচ্ছি, আমার মনযোগ সেদিকে। এটাকি মায়েরর কথার প্রতি অবহেলা। আসলে নয়, এটা মায়ের প্রতি সন্তানের ভালবাসারই একটা বহিঃপ্রকাশ। এখানে মা না হয়ে বাবা বা অন্য কেউ হলে সাথে সাথে মোবাইল টেপা রেখে উঠে পড়তাম। কিন্তু মায়ের ক্ষেত্রে সেটা হয় না। কেননা আগেই বলেছি, মায়ের ভালবাসায় না আছে ভয় না আছে কৃত্তিমতা। বাবার ভালবাসায় ভয় থাকলেও থাকতে পারে। আমি আমার মাকে আমার বাবার চেয়ে হাজার গুন বেশি ভাল বাসি। বাবাকে আমি ভয় পাই, মাকে পাইনা- কেননা মায়ের ভালবাসায় নেই ভয় নেই কৃত্তিমতা।
আমি বেলা দশটা পর্যন্ত ঘুমিয়ে আছি, মা বার বার ডেকে গেলেন, কিন্তু শুনলামই না বিছানা ছেড়ে উঠলামই না, বরং রাগ করে বলে উঠলাম, মা যাও তো ঘুমাতে দাও। মা চলে গেলেন। এরপরে বাবা আসল। শুধু একবার বলল, কি কয়টা পর্যন্ত ঘুমাবি। থতম্পত খেয়ে সাথে সাথে বিছানা ছাড়লাম। উঠে হাতমুখ ধুতে চলে গেলাম। এখানে মায়ের কথা শুনলামই না অথচ বাবার কথা শুনলাম। কারন বাবাকে ভয় পেলেও মাকে যে ভয় পাইনা। হঠাৎ কিছু টাকার প্রয়োজন হল, বাবাকে বলতে সাহস পাচ্ছিনা। মাকে নির্দিধায় বলে ফেলছি। যতটাকা লাগুক মাকে বলতে কোন ভয় লাগেনা, কিন্ত বাবার কাছে এক টাকার কথা বলতে গেলেও বুক কাঁপে, লজ্জা লাগে। বাবা কোথাও থাকলে বাবার আসে পাশে যেতেও ভয় লাগে, অস্বস্তি লাগে, কিন্তু মায়ের ক্ষেত্রে এমনটি হয় না। হঠাৎ টাকার প্রয়োজন হল। বাসায় এসে
দেখলাম মা বা কেউ নেই। জানি বাবার জামার পকেটে টাকা আছে, আবার মায়ের আলমারীতেও টাকা আছে। কিন্তু বাবার জামার আসে পাশে ভেরাও আমার সাহসে কুলাবে না, কিন্তু মায়ের টাকা আর আমার টাকাতো একই কথা! আলমারী খুলে টাকা নিয়ে ছুট, মাকে কিছু একটা বলে বুঝাতে পারবই।
খাবার খেয়ে উঠেছি, হাতে মুখে পানি লেগে আছে, তোয়ালে দেখছি হাতের কাছে। তাতে না মুছে গিয়ে মায়ের কাপড়ের আচলে হাতমুখ মুছলাম। এতেই আনন্দ, এতেই রয়েছে ভালবাসা। এ ভালবাসায় নেই কোন কৃত্তিমতা। মায়ের আচলে আমি ভালবাসার গন্ধ পাই। এ গন্ধ যে আমার চিরদিনের পরিচিত।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×