somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেট বলতে কি শুধুই somewhereinblog?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্ভবত ২০০৮ সাল থেকে ইন্টারনেট ব্যবহার শুরু করি। আর তখনই ফেসবুকের সাথে পরিচয়। মূলত পেপার পত্রিকার মাধ্যমেই ফেসবুকের কথা প্রথম জানতে পারি। তখন বেশিরভাগ মানুষেরই ফেসবুক বা ইন্টারনেট নিয়ে তেমন ধারনা ছিল না। এমনকি, আমার ক্লাস ফ্রেন্ডদের মধ্যে দু চারজন ছাড়া কেউ ই ফেসবুক চিনত না।
যাইহোক, ইন্টারনেট ঘাটতে ঘাটতেই ফেসবুকে একটা একাউন্ট খুলে ফেললাম। কয়েকদিন ঘাটার পরেই ফেসবুক ব্যবহারের খুটিনাটি অনেক কিছু শিখে গেলাম। মজার মজার স্ট্যাটাস পেতাম ফেসবুকে, দূর দুরান্তের মানুষের সাথে পরিচয় হত, কথা হত। সে যে কি অনুভূতি! কিন্তু একটা বিষয় খারাপ লাগত, ফেসবুকে পরিচিত মানুষদের তেমন খুজে পেতাম না, যদিও পেতাম, দেখা যেত আজ একটা স্ট্যাটাস দিয়ে আর দুই মাসেও খোঁজ নেই। আমি এই সমস্যা কাটানোর জন্য আমার বন্ধুবান্ধবদের ফেসবুকের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করি; কিন্তু তেমন কাজে দেয় না। যাইহোক, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন আমার ফেসবুক ফ্রেন্ড লিষ্টে প্রায় সবাই ই আমার পরিচিত লোকজন। তা সত্ত্বেও ফেসবুক এখন আর ভাল লাগেনা। কারন, সবাই সেলফি দেয়ায় থাকে ব্যস্ত, কেউ কেউ সারা দিনে ২০ টা ২৫ টা সেলফি দেয়, বলে সেলফি কেমন হয়েছে। বিষয়টা আমার মোটেও পছন্দ না। তাছাড়া যত ধরনের ফালতু স্ট্যাটাস, কে কি করল, কি খেল, কোথায় ঘুমালো এসব। ভাল কোন স্ট্যাটাসের ধার ধারেনা কেউ। আর কেউ কষ্ট করে ভাল কোন স্ট্যাটাস লিখে দিলেও, তার কোন ভেলু নাই। তাই ফেসবুকে আসা কমিয়ে দিয়ে ঢুকে পড়লাম একটা ব্লগ সাইটে। সেখানে লেখা পড়ছি, লেখা দিচ্ছি, কমেন্ট করছি, কমেন্ট পাচ্ছি। ভালই লাগছিল। কিন্তু সমস্যা একটাই, ব্লগটিতে সব সাহিত্য বিষয়ক পোস্ট করা হয়। অন্য কোন পোস্ট সেখানে দেখা যায় না। কিন্তু আমিতো শুধু সাহিত্য পছন্দ করিনা। আমার পছন্দের তালিকায় সাহিত্য ছাড়াও রয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, ধর্ম, রাজনিতী, অর্থনিতী, ভ্রমন কাহিনী সহ সব কিছু। এমন একটা ব্লগ কি থাকা সম্ভব? অবশেষে খুঁজতে না খুঁজতেই পেয়ে গেলাম আমার মনের মত ব্লগ সাইট, সামু ব্লগ। কয়েকদিন ব্যবহারের পর বুঝতে পারলাম, এটাইতো আমার চাই। এখন ইন্টারনেটে আসলেই প্রথমেই ঢুকে পড়ি সামু ব্লগে। সামু ব্লগে কি না আছে, কে না আছে, তা ব্লগের স্ট্যাটাস দেখলেই বোঝা যায়। এখানে কবি সাহিত্যিক আছে, বৈজ্ঞানিক আছে, অর্থনিতীবিদ আছে, রাজনিতীবিদ আছে, চিত্র শিল্পী আছে, চলচ্চিত্র ব্যক্তিত্ব আছে, আস্তিক আছে, নাস্তিক আছে। এখানে না আছে কি, এটাইতো জ্ঞানের ভান্ডার। সামুর মত ইন্টারনেট জগতে এত সুন্দর, এত বৈচিত্র্যময় ওপেন প্লাট ফর্ম হয়ত কমই আছে ইন্টারনেট দুনিয়া জুড়ে। জ্ঞান অর্জনের সব উপাদানই আছে এখানে।

কিন্তু একটা দুঃখের বিষয়ও আছে। সামু ব্লগের সন্ধান পাওয়ার পর তাড়াহুড়ো করে একাউন্ট খুলতে গিয়ে প্রথমেই নিকে ভুল করে ফেলি। কি নাম দেব, কি নাম দেব কিছুই মাথায় আসছিল না। অবশেষে মাথায় আসল, একটি পেন্সিল দেয়া যাক। কিন্তু লিখতে গিয়ে একটি পেন্সল হয়ে গেছে নামটি। এখন সম্মানিত মডারেটরের ইচ্ছা, তিনি ঠিক করে দেবেন কিনা। যদি দেন, তাহলেতো অনেক খুশি। না দিলেও সমস্যা নেই, এই নাম নিয়েই সামু ব্লগের সাথে থেকে যেতে পারব বলে আমার বিশ্বাস। আর সে ক্ষেত্রে সামুর সম্মানিত সিনিয়র ব্লগাররাই আমার ভরসা। তাদের ভালবাসা, সহায়তা আর বিজ্ঞ পরামর্শ না পেলে কিভাবে সামনের পথগুলো চলতে পারব(!)
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×