somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধিক্কারের আগে~একটু যুক্তিতে আসুন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ধিক্কারের আগে জনাব আবদুল লতিফ সিদ্দিকী সাহেব একটু যুক্তিতে আসুন।
জাতীয় সংসদে আলোচনাকালে যে কঠোর সমালোচনা করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর ব্ড় ভাই পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী তা অনেকাংশে যে বাহাবা পাবার জন্য তা উনার সমালোচনার আচরনেই বুঝা যায়। বঙ্গবীর কাদের সিদ্দিকী হলো উনার আপন ভাই আর বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধ আচরন করা মানেই বাহাবা কুড়ানোর প্রমান বহন করে আর যুক্তিতে আমাদের কাছে প্রতিয়মান হয় এটাই
জনাব আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘আমি এখন যে কথাটি বলব সেটি কে কীভাবে নেবেন কাদের সিদ্দিকীর, তা উনি জানেন না। উনার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা ও ব্যর্থতার কথা উনি বলবেন আর এটা বলার মানেই হলো নিজেকে জনাব আবদুল লতিফ সিদ্দিকী একটু নিস্পাপ আকারে তুলে ধরা
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে জনাব আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘একজন স্বাধীনতাযোদ্ধাব ( কাদের সিদ্দিকী) বঙ্গবন্ধু হত্যার পরে ঘোষণা করেছিলেন, তিনি বঙ্গবন্ধুর চতুর্থ সন্তান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে তিনি লড়বেন। তিনি জীবিত আছেন। দিগন্ত টেলিভিশন এবং “নয়াদিগন্ত” পত্রিকায় লেখালেখির কারণে দেশবাসী তাঁকে প্রত্যাখ্যান করেছে।এখন আমাদের কথা হলো যদি বঙ্গবীর কাদের সিদ্দিকী দিগন্ত টেলিভিশন এবং “নয়াদিগন্ত” পত্রিকায় লেখালেখি না করে অন্য কোন টেলিভিশন এবং পত্রিকায় লেখালেখি করতেন তাহলে কি জনাব জনাব আবদুল লতিফ সিদ্দিকী একই ভাবে সমালোচনা করতেন??হয়তো কাদের সিদ্দিকীকে ঐ দিগন্ত টেলিভিশন এবং “নয়াদিগন্ত” পত্রিকায় বেশী মূল্যায়ন করা হয়েছে তাই কাদের সিদ্দিকী ওখানেই বেশী লিখালিখি করছেন, জনাব আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন নবপ্রজন্ম বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ‘নব্য রাজাকার’ বলেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বেসামাল হয়েছে গেছেন, কিন্তু যে নবপ্রজন্মের কথা বলছেন তারাও ভাল করে জানেন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আর কাদের সিদ্দিকী যে বঙ্গবীর আর এ দেশের মাটির জন্য উনিও কম খাটেননি স্বাধীনতার সংগ্রামে আর আমাদেরকে ইতিহাস তাই শিখিয়েছে, হয়তো টগবগে কিছু তরুন আজ উনাকে কিছু কারনে ভুল বুঝে কিছু কথা বলছে কিন্তু আপনারা মুরুব্বীরাতো জানেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবদান কি?

প্রসঙ্গত যে কথাটি এসেছে, সম্প্রতি এক জনসভায় কাদের সিদ্দিকী বলেছেন, ‘তিন বছর আগেও আমাকে রাজাকার আখ্যায়িত করা হয়েছিল। আমি (কাদের সিদ্দিকী) যদি রাজাকার হয়ে থাকি, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজাকারদের কমান্ডার।’ কাদের সিদ্দিকীর এই বক্তব্যের কঠোর সমালোচনা করে লতিফ সিদ্দিকী বলেন, ‘ধিক তোমাকে। ধিক তোমার এই ঔদ্ধত্যকে।’ এ সময় উপস্থিত সাংসদরা ‘শেম শেম’ বলে টেবিল চাপড়ান। কিন্তু জনাব লতিফ সিদ্দিকী যে ধিক দিলেন কাদের সিদ্দিকীকে আর যে সাংসদরা ‘শেম শেম’ বলে টেবিল চাপড়ালেন উনারা কি একবারও ভাবলেন না কাদের সিদ্দিকীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকারদের কমান্ডার বলার মানে কি??আমরা কে না জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি যার রাজনীতির কারনেই বাংলাদেশ নামক দেশের সূচনার শুরু, যদিও উনি যুদ্ধ করেছেন উনার রাজনীতি দিয়ে আর বাংলাদেশের জন্য অবদান রেখেছেন?যেহেতু বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা আর উনি এটাই বুঝাতে চেয়েছেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী যদি রাজাকার হন তাহলে স্বাধীনতার প্রধান সেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজাকারদের কমান্ডার, এখানে জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন মানুষ আর মানুষের সাথে যুক্তি দেখিয়েছেন।তাই নয় কি?
লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘আজকে, এই সংসদে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি, একাত্তরে তুমি (কাদের সিদ্দিকী) যে যুদ্ধে অংশ নিয়েছিলে, সেটা ছিল সশস্ত্র যুদ্ধ, জীবন রক্ষার যুদ্ধ। বঙ্গবন্ধুর আদর্শ, বাংলার মানুষের মুক্তির জন্য যুদ্ধে অংশগ্রহণ করো নাই। তার মানে কি জনাব লতিফ সিদ্দিকী বলতে চাচ্ছেন বঙ্গবন্ধুর ডাক টা ভূল ছিল?? সেটা কি উনার আদর্শে পড়ে না?? আর বাংলার মানুষের মুক্তির জন্য ছিল না??ঐ যে বঙ্গবন্ধুর বলেছিলেন *তোমরা আমার ভাই, তোমাদের যার কাছে যাই আছে তা নিয়ে ঝাপিয়ে পড় আর এই ধরনের আহবানে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ ঝাপিয়ে পড়ে হানাদের বিরুদ্ধে লড়ে এদেশ স্বাধীন করে মানুষ কি বঙ্গবন্ধুর আদর্শ বা ডাক পালন করেন নি?? বাংলার মানুষকে মুক্ত করেনি?? আর বঙ্গবীর কাদের সিদ্দিকী কি সেই লাখ যুদ্ধার একজন না?? লতিফ সিদ্দিকী বলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকী যে অস্ত্রধারণ করেছিলো, সেই অস্ত্র বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধের জন্য নয়। প্রতিশোধের নামে কাদের সিদ্দিকী নিজের জীবন রক্ষা করতে গিয়েছিলো। আসলে কি তাই?? জনাব লতিফ সিদ্দিকীর পুরো কথায় এটাই প্রমান হয় যে উনি প্রতিটি কথাই বলেছেন শুধু একটু বাহাবা পাওয়ার জন্য তা না হলে বঙ্গবন্ধুর একজন সেনাকে এভাবে উনি বলতে পারতেন না আর এটাও জানা দরকার শুধু আওয়ামীলীগে নেই বলেই আজ বঙ্গবন্ধুর একজন সেনাকে নানা অপমান সহ্য করতে হচ্ছে।

তারিখ: ২৪-০২-২০১৩
Click This Link
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×