somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলোর অর্ধযুগের পাপ অর্ধদিবসেই মোচনের চেষ্টা!

১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে পাপ প্রথম আলো বয়ে বেড়িয়েছে আধা যুগ ধরে, সেই পাপ মিলিয়ে ফেলতে তাদের লাগল মাত্র আধা দিন। প্রথম আলোর ওয়াশরুমে কেবলামুখী প্রস্রাবখানা সম্পর্কে কালের কণ্ঠে সংবাদ ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ভেঙে ফেলেছে প্রথম আলো কর্তৃপক্ষ।
‘প্রথম আলো অফিসে গিয়ে দেখি, এমন গুনাহর কাজ বিধর্মীরাও করে না’ শিরোনামে গতকাল রবিবার কালের কণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রথম আলো কর্তৃপক্ষ গতকালই রাজধানীর ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সিএ ভবনে অবস্থিত নিজেদের কার্যালয়ের দ্বিতীয় তলায় কেবলামুখী করে স্থাপন করা প্রস্রাবখানাগুলো তড়িঘড়ি করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। গতকাল সকালেই ১০-১২ জন শ্রমিক লাগিয়ে শুরু করা হয় প্রস্রাবখানা ভেঙে ফেলার কাজ। এ ব্যাপারে অবলম্বন করা হয় বিশেষ সতর্কতা। বাইরের লোক তো দূরের কথা, অফিসের কর্মীদেরও যেতে দেওয়া হয়নি সেই ওয়াশরুমে। ভেতর থেকে দরজা লাগিয়ে শ্রমিকরা শুরু করেন প্রস্রাবখানা ভাঙার কাজ।
একটি সূত্রে জানা গেছে, কালের কণ্ঠে গতকাল এ-সংক্রান্ত সংবাদ ছাপা হওয়ার পর সকালেই প্রথম আলো কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে। তারা ২০০৬ সালে নির্মাণ করা কেবলামুখী প্রস্রাবখানাগুলো তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
গতকাল কৌতূহলী হয়ে অনেকেই প্রথম আলো কার্যালয়ে গিয়ে এ বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকরাও এ বিষয়ে কথা বলতে গেলে প্রথম আলো কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।
গতকাল সন্ধ্যায় প্রথম আলোর প্রশাসনিক কর্মকর্তা শ্যামল মলি্লকের কাছে কেবলামুখী প্রস্রাবখানাগুলো ভেঙে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমি হাসপাতালে যাচ্ছি এক রোগীকে দেখতে। আপনি অফিসে অন্য কাউকে ফোন করুন।’
তবে নাম প্রকাশ না করার শর্তে অন্য এক কর্মকর্তা বলেন, ‘আজ (গতকাল) সকালে জরুরি মিটিং করে প্রস্রাবখানাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ীই শ্রমিক লাগিয়ে সেগুলো ভেঙে ফেলা হয়েছে।’
এদিকে প্রথম আলোর কেবলামুখী প্রস্রাবখানা-সংক্রান্ত সংবাদ ছাপা হওয়ার পর অনেক পাঠক কালের কণ্ঠ কার্যালয়ে ফোন করে ধর্মীয় অনুভূতির ব্যাপারে সজাগ থাকা এবং প্রথম আলো ও এর সম্পাদকের ইসলাম ধর্মকে অবমাননার বিষয়ে পাঠকদের চোখ খুলে দেওয়ার জন্য কালের কণ্ঠকে ধন্যবাদ জানান।
সাইফুল আহমেদ নামের এক পাঠক বলেন, ‘যারা সবাইকে শুধু বদলে যাওয়ার পরামর্শ দিয়ে স্লোগান দেয়, তারা নিজেরা কী করছে! তারা কি তাহলে চায়, এ দেশের ধর্মপ্রাণ সব মানুষ কাবাঘরের দিক মুখ করে প্রস্রাব করুক? এই কি তাদের বদলে যাওয়া আর বদলে দেওয়ার নমুনা!’

তথ্য সংগ্রহ: কালের কন্ঠ প্রথম আলোর অর্ধযুগের পাপ
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৮
১৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“গাম্ভী”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৮ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



বছর চার-পাঁচ আগের ঘটনা। পরিবারের সবার ছোট হওয়া সত্ত্বেও তখন নানা গঠনমূলক বিষয়ে আমার গ্রহণযোগ্যতা বেশ তুঙ্গে। কুরবানির ঈদের কয়েক দিন আগে গরু কেনা নিয়ে বাসায় আলোচনা চলছিল।
সেই সময়... ...বাকিটুকু পড়ুন

জুলাই জঙ্গী

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মে, ২০২৬ রাত ১১:৪৮



শেখ হাসিনার সাথে মূলত প্রতারণা করা হয়েছে।
প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সাথে। জুলাই জঙ্গীরা নিজেদের জুলাই যোদ্ধা ভাবে। যুদ্ধ কার সাথে করেছে? যুদ্ধ করেছে, পুলিশদের সাথে। তারা পুলিশ হত্যা করেছে।... ...বাকিটুকু পড়ুন

এই রাতে চাই কিছু আত্মহত্যা আর অ্যালকোহল

লিখেছেন হাসান মাহবুব, ২৯ শে মে, ২০২৬ রাত ১:৩৭


বনলতা সেন যারা দেখতে এসেছিল, তারা অনেকেই শেষ করে বের হন নি। প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই একটি পরিবার চলে যায়। তারা সম্ভবত বনলতা এক্সপ্রেস মনে করে দেখতে এসেছিল।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

×