তুমি কি শুনতে পাচ্ছ?
আজও আমাদের স্বপ্নের পাখিরা ডাকছিলো তোমাকে..
ম্লান হ্য়ে গেছে পাখিরা, তবুও ভীষণ বিষন্ন আর ক্লান্ত ওরা আজও হাল ছাড়েনি।
আচ্ছা তুমি কি শুনতে পাচ্ছ?
আজও আমি কিটারো শুনছি;
সেই "মুনলিট নাইট" যা শুনতে শুনতে আমি প্রথম তোমায় স্পর্শ করেছিলাম।
আর তুমি নিপীলিত অবাক অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়েছিলে।
আচ্ছা তুমি কি শুনতে পাচ্ছ?
ঘরের পাখাটা অবিরাম ঘুরছে এখনও ।
তুমি আর আমি কত বার আবিষ্কার করেছি ঘূর্ণায়মান পাখার হরেক রকম পদাবলী আর হেসেছি আমরা দুইজনেই।
অথচ আজ এই আমি ভীষণ অবিশ্বাসকে বন্ধু করে যুদ্ধ করছি তোমার না থাকাকে মেনে নিতে;
কিন্তু আমি নিশ্চিত ধীরে ধীরে পরাজয়ের দিকে ধাবিত হচ্ছি;
কারণ আজও আমি তোমার অস্তিত্বের শক্তিকে ভুল ভেবেছি ভীষণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


