somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা দুই জনেই বসন্তকে বিদায় বলেছি

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন আমরা দুই জনেই প্রশ্নবিদ্ধ মানব জোড়া;
বসন্তকে কি অবলীলায় বিদায় বলেছি।

আমরা কি অবলীলায় একে অপরকে জানিয়েছি বিদায় সম্ভাষণ,
বলেছি, "ভাল থেকো"। "চললাম এবং বিদায়"।

কিন্তু এখন কেন তাহলে আবার আমি শন্কিত তোমার যাএাপথ নিয়ে?
শন্কিত সন্ধার ঝড়ো হাওয়ায় তুমি ভিজেছ কিনা?
শন্কিত তুমি কি রিক্সা খুঁজে পেয়েছ কিনা? অথবা রাজপথে কোন বেহায়া লোভী দৃষ্টি তোমার বৃষ্টিস্নাত শরীর চোখের হাঙ্গর দিয়ে গিলছে কিনা?
গলির মাথায় কেউ তোমাকে দেখেনি তো?

কি অদ্ভুত? এ আমি কি ভাবছি?
আমরা দুই জনেই বসন্তকে বিদায় বলেছি।।
তাহলে কেন তোমার চোখে বৃষ্টির ছিটায় কান্না?
কেন তুমি ভাবছ,
এখন আমি কোন অলস বাণিজ্যরত দোকানের আশ্রয়ে কিনা?
আয়রন করে পড়ে আসা বাদামী গ্যাবাডিন ভিজল কিনা?

তুমি হ্য়তো ভাবতে চাচ্ছনা কিছুই, কিন্তু অগোচরে তোমার মনে আসছে:
এই আমি তো কাপড় ধুতে জানিনা,
তাহলে আজ এই ভেজা গ্যাবাডিনটার কি হবে?

তুমি ভাবতে চাচ্ছনা কিছুই, কিন্তু অগোচরে তোমার মনে আসছে:
মেস ঘরটায় প্যারাসিটামল আছে তো? নাকি শেষ হয়ে গিয়েছে?

আমি তোমাকে বলছি, হ্যা হ্যা তোমাকে বলছি;
কাপড় ধুতে শিখে যাব; প্যারাসিটামল শেষ হয়ে গেলেও সত্যি কিনে নেব।
কিন্তু এখন আমার ভীষণ চিৎকার করে কাদতে ইচ্ছে করছে।।

অথচ আমরা দুই জনেই বসন্তকে বিদায় বলেছি আজ সন্ধাকে সাক্ষী রেখে।
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×