ঘুমিয়ে পড়েছ? জানি উওরটা "না";
বৃষ্টি দেখছো? জানি উওরটা "ধুর! কেউ আবার বৃষ্টি দেখে নাকি?
যত সব আদিখ্যেতা।"
অথচ আমি এটাও জানি তোমার সমস্ত অনুরণন জুড়ে এখন শুধুই বৃষ্টি;
কিন্তু তুমি ভুল তুলির আচড়ে সত্যকে ছাপাতে চাও বৃথাই।
বেশ কিছুদিন ধরেই বাগানের কামিনী গাছে ফুল ফুটেনা;
আর বকুল গাছ টার কথা তুমিই বলেছো, "ব্ন্ধ্যা বৃক্ষ"।
এই রাতের বৃষ্টি কি পারবে ব্ন্ধ্যা বৃক্ষকে তার অভিশাপ থেকে মুক্তি দিতে?
পারবে কি বৃষ্টির কণা গুলো কোন ভীষণ স্বর্গীয় রেণু হতে?
যে রেণু আজ সারারাত জুড়ে কামিনীর মিলনে জন্ম দিবে থোকা থোকা পাপড়ির স্তবক।
রমণীর পুরুষটি আজ মও ভীষণ; আদিম উন্মাদনায় কাপছে শিরা;
অথচ তুমি ভুল তুলির আচড়ে সত্যকে ছাপাতে চাও বৃথাই।
রমনা পার্কের ভাসমান নারীরা আজ রিক্ত ভীষণ,
কামুক ভাসমান পুরুষেরা আজ কামলীলায় ভীষণ বিরক্ত।
আর কিছু ভাগ্যবান পুরুষ মও এখন রমণীর লাজুক উন্মোচনে;
সুরক্ষিত চার দেয়াল আর ছাদের আশ্রয়তলে আজ প্রেমের জোয়ার।
তুমি এখন কিছুটা হলেও শিহরিত সদ্য কিছুক্ষণ আগে স্বীকার করে নেয়া নতুন পুরুষের কামুক আহবানে;
হয়তো তোমার ঠোট কাপঁছে,
তবুও তুমি মেনে নিচ্ছ পুরুষের নিপুণ হাতে তোমার উন্মোচন;
মেনে নিচ্ছ তোমার ঠোট এবং গ্রীবায় ধারালো দাতের মৃদু কামড়;
এক সময় তুমি ঠিক মেনে নিবে লাঙ্গলের ফলায় সোদা জমিনের বিদ্ধ হওয়া।
তারপর কোন একদিন তুমিও ফুটাবে নরম তুলতুলে মাংসের নতুন স্তবক;
আর অবলীলায় তুমি ভুল তুলির আচড়ে লুকিয়ে যাবে আমার অস্তিত্বকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


