জীবন, কি অদ্ভু্ত তুমি?
এখন যেন জন্ম নেয়াই আজন্ম পাপ;
অথচ এক সময় তুমাকে আনার জন্য কত সাধ্য-সাধনা শ্রেষ্ঠ মানবকুলের।
তুমি আসলেই যেন আনন্দের বন্যা নারীর অন্তর জুড়ে, দুচোখের অশ্রুতে নারীর অন্তর জুড়ে যেন সার্থকতার অপার আনন্দ।
এক সময় ঠিকই আমার জন্ম কালের স্রোতে..
অতঃপর অনিশ্চিত গন্তব্যের দিকে যাএা, সময় আবহনে আমি দেখি-
আমার বয়সী কোন ভাগ্যবান একজনের প্রতি বছরের আবর্তনে নিত্য নতুন গাড়ীর মডেল পরিবর্তন আর অজস্র কথিত গার্লফ্রেন্ডের সাথে রমণ শেষে তৃপ্ত আলাপন: "দোস্ত মেয়েটা জটিল, খেলতে হেব্বী মজা। আর বলিস না যখন ভগ্নাংকুরে আংগুল দিলাম দেখি একদম ভিজে গেছে।।
জোছ, মামা জোছ....আরও কত সুনিপুণ শীৎকারের আলাপ, যেন কোন এক পর্ণ ছবির কাহিনীকারের নির্মম অথচ চরম উওেজনাকর প্লট বর্ণনা।"
আর আমরা কতিপয় জীবন গোগ্রাসে সেই বর্ণনার উওেজনায় সামিল, দিব্য চোখে কল্পনা করে বেড়াই সেই বর্ণনায় কথিত ভাগ্যবানের জায়গায় নিজেকে আর খুজে বেড়াই কাঙ্খিত তৃপ্তি।
জীবন, সত্যি কি ভীষণ অদ্ভু্ত তুমি?
রাস্তার পাশে অতি অনাকাঙ্খিত অথচ সময়ের নির্মম প্রবাহনে জন্ম নেয়া আরেকটি জীবন পাঁচটি টাকার জন্য কি আকুতি??
পাঁচটি টাকা পেলে হয়তো তার পেটে একটুকরা বনরুটি যাবে,
সে পানি খাবে কোন এক অবৈধ ওয়াসার পানির লাইন থেকে.....
এবং অতঃপর আবার মিশে যাবে সময়ের ঘূর্ণিতে আর,
জনমদুঃখী মায়ের তিলে তিলে জমানো টাকা থেকে চেয়ে নেয়া টাকায় সাত টাকা দামের বেনসন কিনতে আর..
কথিত ভাগ্যবানের কাছে রগরগে নতুন বর্ণনা শুনার জন্য।।
জীবন, তুমি মোটেও অদ্ভুত নও, তাইনা?
কারণ এটাই হয়ত তুমি মেনে নিয়েছো বাস্তবতা হিসেবে, তাইনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


