ক্লান্ত আমি ভীষণ; তবুও অবিচল;
অবিচল ভালবাসার সন্ধানে অথবা নতুন কোন পাললিক কষ্টের সন্ধানে,
হয়তো আমি পুরোটাই ভুল; তবুও ভীষণ ক্লান্ত আমি কিসের অন্বেষণে।
বাতাসেরা আজ শীতল ভীষণ, যেন পণ করেছে আজ বিদ্ধ করবে আমাদের তীব্র আলিঙ্গনে;
অথচ আমি কি একাকী শুধু বিদ্ধ হব?
নাকি চুড়ান্ত পরিণতির অবগাহনে তুমিও আসবে এবং শীতল প্রেতাত্নার সনে দাড়িয়ে বলবে:
আমরা দুজনেই ভীষণ ক্লান্ত, তবুও অবিচল।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


