পুর্নজন্মের অনুভূতিরা আমাকে গ্রাস করছে প্রতিনিয়ত,
এবং আমি বুঝেছি জন্ম থেকে জন্মান্তরে আমি শুধু তোমাকেই খুজি।
তুমি পরিপূর্ণ দেবীসওা হয়ে জ্বালাও অগ্নি প্রেমের;
তীব্র দহনে আমি বুঝি আমি আরও পুড়ে খাক হতে চাই তোমার সনে।
শেষ আর্তনাদেও তুমি মিশে থেকো;
কারণ আমার ক্রমাগত পুর্নজন্মের প্রতিটি আহবানে;
আমি শুধু এবং শুধু তোমাকেই চাইব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


