হাসতে পারো?
জিজ্ঞাসিলেন জনৈক।
আমি বলি-সারা জীবনে,
শিখেছি তো ঐ একটাই জিনিস।
তিনি বললেন- তাই নাকি।
তবে তো তুমি অনেক জ্ঞানী।
আমি বলি- এখানে জ্ঞানের কি,
সবাই হাসে, আমিও হাসি
একটু বেশী আর কি... হা হা।
শুনে আমার কথা,
উনি যে একটু হাসলেন।
আমি বুঝিনি, হাসলেন কেন জনাব।
ভাবলাম- পাগল নাকি।
অতঃপর আবার ভাবলাম, নাহ
পাগলেরা এমন কথায় হাসে না
তারা তো সব কথাতেই হাসে।
তাদের ই তো সব সুখ।
জনৈক বললেন-বাছা
তুমি তো তবু হাসতে জানো
মনের মাঝে তোমার অনেক খানি মুক্ত জমি
হাসিতে তাই ভরে রাখো।
আমি ভাবি- সে কি কথা,
কি বলেন উনি এসব?
আমি জিজ্ঞাসা করি- কে আপনি,
কোথা থেকেই বা এলেন?
তিনি নিশ্চুপ...।
..........................
অনেকক্ষন তিনি চুপ- আমিও।
আমি আবারো জিজ্ঞাসা করি।
ভদ্রলোক বলেন-আমি তোমাদেরই মাঝে অন্য একজন।
বললেন, এবার তবে যাই।
আমি বলি, কোথায়?
বললেন, জানি না। তবে যাব।
তবে বাছা তোমাকেই বলি,
যে হাসি তুমি পেয়েছো, তা নিজের করে রেখোনা
বিলিয়ে দিও সব দুর্ভাগাদের মাঝে
দুঃখীরা যেন খুঁজে পায় বাঁচার একটু খানি মন্ত্র
ভুলে যেতে পারে কিছুটা কষ্ট।।
এখন যাই তবে, চলে যাই মুক্ত মনের খোজে।
আমি বসে থাকি- আর ভাবি,
কে তিনি,
কে তিনি......... ?
আলোচিত ব্লগ
পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন
নেশা
শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।