তোমারে নিয়ে লেখার কথা ছিলো - জানি
লিখি নাই তো তোমারে নিয়ে।
ধার করে আনা কাগজ টা- সাদা ছিলো,
আর আমার কলমে ছিলো নেশার কালি।
লেখা হয় নাই তো- যা কথা ছিলো।
নেশার কলমটা এদিক সেদিকে গেলো-
তোমার কাগজ নষ্ট হইলো।
খোদার কাগজে নেশার কলমে,
কাটাকুটি করেই কাটাইলাম।
কি হইলো! নিজের কালিতে নিজেই-
যা খুশি তা করার মায়ায় আটকাইলাম।
তুমি দেখেও দেখলা না।
তোমারে নিয়ে ঘর আকার বদলে,
আকাইলাম নিজেরে নিয়া- কালির ফাদ।
নিজের ফাদেই জড়াইয়া-হারাইয়া
ফিরতের পথ আকতে পারি নাই৷
আমারি খোদা আমারে টাইনা নাও-
কালিঝুলির কাগজ ফিরাইয়া নাও।
তোমারে ফিরাইয়া দাও -আকাইতে দাও।
কাগজ কলম ফিরাইয়া দাও - ছাড়াইয়াও না।
আর আমার কাগজটা রাখো।
তোমারে হারাইয়া গিয়া আমারেও হারাইছি।
তোমার কাগজেই তো আমারে লিখছিলাম।
দেখো- আমারে নিয়া লেখা তোমারি কিছু।
তোমারে লিখি নাই তবে তোমারেই আকাইছি।
দেখো- আকা আকির খেলায় তুমিও ছিলা।
দেখো- আমার কাটা দাগের ফাদে নেশা ছিলো।
দেখো- আমার ফিরতে কত দেরি হলো!
কেমন দাগাদাগির ভিতরে গিয়েও
তোমারই তো হইতে ফিরলাম।
আকাইতে আকাইতে শেষে-
তোমারেই তো লাগলো আমার
দেখো- তুমিই যদি না হবে
তবে এমন মায়া কেমনে আকাইলাম!
যেখানে তোমারেই লাগলো আমার শেষে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


