somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবরের কাগজের মৃত্যুঘন্টা

২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরু হয়েছে আমেরিকায়, তারপর ইউরোপ, জাপান, কোরিয়া এভাবে কয়েক বছর পর হয়ত এই জোয়ার এসে আছড়ে পড়বে সোনার বাংলাদেশেও। পেপার গুলো বন্ধ হয়ে যাচ্ছে।

সংবাদপত্র বা খবরের কাগজকে ছোটবেলা থেকে পেপার নামেই ডাকি। আর পেপার যে দিয়ে যায় তাকে পেপারওয়ালা। লাভ ক্ষতির হিসেবে পেপার বন্ধ হয়ে যাওয়া এমন কোন বড় কিছু না কিন্তু এই পেপারগুলোর সাথে অনেক মানুষের আবেগ অনুভুতি জড়িত। এক একটা করে সংবাদপত্র বন্ধ হচ্ছে আর রক্তক্ষরণ হচ্ছে শত মানুষের হ্রদয়ে। বন্ধ হয়ে গেছে ১০০ বছরের পুরনো 'ক্রিস্টিয়ান সায়েন্স মনিটর', বোস্টন গ্লোব, রকি মাউন্টেন নিউজ, পিসি ম্যাগাজিন। লস এন্জেলস টাইম বন্ধ হওয়ার পথে। বিভিন্ন শহর এবং অঙ্গরাজ্যের আরো শত শত স্থানীয় সংবাদপত্র মৃত্যুর দিন গুনছে। যারা এখনো টিকে আছে তারাও খু্ব ভাল নেই, অনেকেই লসে আছে- প্রতিনিয়ত ছাটাই চলছে।

অবশ্য কেউ কেউ প্রিন্ট এডিশন বাদ দিয়ে অনলাইন এডিশন খুলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু অনলাইন থেকে তো আর টাকা আসেনা, আমরা পাবলিক ৮ টাকার পেপার ইন্টারনেটে মাগনা পড়ে অভ্যস্ত। ফলশ্রুতি- ব্যয় সংকোচন, গণ ছাটাই, যেটা অনেকটা মৃত্যুরই সামিল। যে নিউজরুম গম গম করতো সাংবাদিকদের ভীড়ে সেখানে এখন নিরব শূন্যতা।

কারণের দিকে যদি তাকাই তাহলে সেগুলো হলো-

১. অনলাইন সংবাদ মাধ্যমের দাপট: নেটেই যদি বিনা পয়সায় খবর পাওয়া যায় তাহলে কে আর পয়সা দিয়ে পেপার কিনে। সেই সাথে তাজা খবর পাওয়া যাচ্ছে, পরদিন সকালের জন্য অপেক্ষা করতে হচ্ছেনা। তাছাড়া প্রতিমুহুর্তের আপডেটও পাওয়া যাচ্ছে।

২. চলমান অর্থনৈতিক সংকট: সবাই আজকাল পয়সা বাঁচাতে চায়। পশ্চিমা দেশগুলোতে সংবাদপত্রগুলো যেমন আকারে ঢাউস তেমনি কিনতেও বেশ টাকা খরচ হয়ে যায়। কিন্তু মানুষের পকেটে তো আজকাল টাকা কমে গেছে। তাই যেখানে পারছে টাকা বাঁচাচ্ছে, প্রতিদিনের পেপার বন্ধ করে দেয়া হচ্ছে টাকা বাঁচানোর খুব সহজ উপায় গুলোর একটি।

৩. প্রিন্ট মিডিয়ার প্রতি নতুন প্রজন্মের উদাসীনাতা: সবকিছুর পরও সংবাদপত্র গুলো টিকে থাকতো কারণ কিছু মানুষ আছে যারা পুরনোতেই থাকতে পছন্দ করে। কিন্তু পেপার গুলোর দূর্ভাগ্য যে এই ধরণের লোকের সংখ্যা দিন দিন কমে আসছে। ভবিষ্যতের দিনগুলো যাদের, তারা ইন্টারনেটের রঙীন জগতের মধ্যেই সবকিছু পেতে চায় (এবং পাচ্ছেও)।

নতুন আরেকটা কনসেপ্ট গজিয়েছে আজকাল, 'সিটিজেন জার্নালিজম'। মানে হলো দেশের মানুষ তো শিক্ষাদীক্ষায় কম না, কাজেই সবাইকে সাংবাদিক বানিয়ে দাও। যে যেখানে যে নিউজ পাবে সাথে সাথে রিপোর্ট করবে। কমিউনিকেশনের জন্য মোবাইল, পিসি, ল্যাপটপ তো আছেই। অল্প কিছু টাকা হাতে ধরিয়ে দিলেই তারা খুশী। খুব কাছাকাছি না হলেও এই ব্লগের উদাহরণও দেয়া যায়। সারাদিন কেউ যদি ব্লগে লগড ইন থাকে তাহলে পয়সা দিয়ে একটা পেপার কেনার দরকার কি আছে? প্রতিদিনের লিড নিউজগুলো কষ্ট করে টাইপ করে পোস্ট করার মত আবালের অভাব নেই।;) আর মাসে পেপার বিল আসে ২৫০ টাকার মত, গ্রামীণ ফোনের পি৬ প‌্যাকেজ মাসে ৩৫০ টাকা- খুব বেশী না তো! শুধু ব্রাউজিং করলে ঐ টাকার মধ্যেই মাস চালানো যায়।

'নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার' একটা বই পড়তে পড়তে এই ব্যাপারগুলো, বিশেষ করে চাকুরীচ্যুত সাংবাদিকদের নীরব বেদনার কথা অনেক গভীরভাবে উপলদ্ধি করতে পারলাম।

বইয়ের নাম- দ্যা স্কেয়ার ক্রো (কাকতাড়ুয়া)
লেখক- মাইকেল কনোলি

Click This Link

তবে বাংলাদেশের সাংবাদিকদের চিন্তার কোন কারণ নেই। আমাদের ক্লাস এইট পাশ প্রধাণমন্ত্রী ম্যাডাম সেই ১৯৯১ সালে ইন্টারনেটের যুগে আমাদেরকে অন্তত: ২০ বছর পিছিয়ে দিয়েছেন। সবার হাতে হাতে ইন্টারনেট আসতে এখনো বহু দেরী।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×