somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদারীপুরের 'হ্যাল্লো ব্যবসা' এবং আমাদের অনুসন্ধানী সাংবাদিকতাX(

০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশটি বছর কেটে গ্যালো
কোন শালা খবর রাখে নাই

Click This Link
:|
:(
:((
X(
X((

ছোট্ট দেশটায় গিজগিজ করছে ১৫ কোটি মানুষ। কাউকে না জানিয়ে হাগা-মুতা করাও তো মনে হয় সম্ভব না। হুমায়ুন আহমেদের ভাষায় 'একটা গর্ত খুঁড়ে রাখলেও একশটা মানুষ দাঁড়ায়ে দেখে- না জানি কি আছে! অথচ সেই দেশে মাদারীপুরের ৩টি গ্রামের কিছু যুবক ১০ বছর ধরে চালিয়ে গেল 'হ্যালো ব্যবসা'। কাঁচা টাকার আমদানী হলো, সদ্য গোঁফ ওঠা বেকার যুবকদের ঘরে মাছ-মাংস রান্না হলো অথচ কেউ কিচ্ছু জানলোনা। অবশেষে ব্র্রেকিং নিউজ দিলেন জয়নাল হাজারীর ক্লাস কমিটির হাতে পিটুনি খাওয়া সাংবাদিক টিপু সুলতান।...............'প্রথম আলো' পত্রিকার গতকালের লিড নিউজ।

দেশে এত পত্রিকা! এত চ্যানেল!! এত সাংবাদিক!!! কিছু হইলেই ঘটনাস্থল ভরে যায় সাংবাদিকের পদভারে। চ্যানেল গুলির মাইকের ভীড়ে সাংবাদ সম্মেলন করতে আসা মন্ত্রী-এমপিদের চেহারাই দেখা যায়না। দীর্ঘ দশ বছরে এদের একজনের কাছেও কি এই খবরটা আসলোনা?

শুধু সাংবাদিকের দোষ দিয়া কি লাভ? আমরা ব্লগাররাও তো কম খবর রাখিনা। বিডিআরের ঘটনার পর ব্লগে কত চিত্র বিচিত্র খবর দিয়ে ভরে ফেলেছি আমরা। একজন এমনও লিখেছিলো 'শত শত বিডিআর জওয়ানকে মেরে ব্লেন্ডার দিয়ে কুঁচি কুঁচি করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হয়েছে'। আমি প্রশ্ন করেছিলাম শত শতের মধ্য থেকে খালি পাঁচটা নাম বলেন। যাই হোক, সেই ব্লগারাও কোন খোঁজ খবর পেলামনা। তারপর ধরেন সাধারণ মানুষ, এই তিন গ্রামে টেলিফোনে চাঁদাবাজি মোটামুটি শিল্পের পর্যায়ে চলে গিয়েছিলো। বস্ত্র শিল্প, পাট শিল্প........হ্যালো শিল্প। অন্তত: কয়েক হাজার মানুষের জানার কথা কি হচ্ছে ওখানে। কিন্তু না, সবাই চুপ। দু'একজন অবশ্য বোকার মত পুলিশের কাছে গিয়েছিলো, কিন্তু জানা কথা, পুলিশকে আগেই ম্যানেজ করে মানুষ এসমস্ত ব্যবসায় হাত দেয়।

বাংলাদেশে যে দু'একটা আস্থার জায়গা এখনো আছে তারমধ্যে একটি হলো আমাদের স্বাধীন সংবাদপত্র। যে সংবাদপত্র লক্ষিপুরের তাহের, ফেনীর হাজারী, ঢাকার ইকবাল, জ্বালানী মন্ত্রী মোশাররফের পেছনে লেগে তাদের ক্যারিয়ার (!) শেষ করে দিয়েছিলো সেই সংবাদপত্রের কাছে আমরা অনেক কিছুই আশা করি। দশ বছর পর হঠাৎ এরকম একটা নিউজ মাটি ফুঁড়ে বের হতে দেখে মনে হয় যেন নিজের কাছে নিজেই হেরে গেলাম!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×