somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষের আগে ....

০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে।।
আমার চতুর পাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা.....
আগস্ট মাসটা ঠিক সমুদ্র ভ্রমণের জন্যে না, তবুও এত কাছটায় যখন চলে আসা হয়েছে, সমুদ্রটা না দেখে যাওয়া সমীচীন হতো না। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় রিসোর্টের বারান্দায় চা খেতে খেতে ভাবতে থাকে মনসুর । একটু দূরেই আগুন জ্বালিয়ে গান করছে সাথে আসা বাচ্চা ছেলেমেয়েগুলো । সাথে আছে বন্ধু প্রীতম আর বন্ধুপত্নী পরমা । গিয়াস ছেলেটা ভালই বাজায় গীটারটা , সাথে গায়িকারও গলা ভালো। কিন্তু চর্চার যে যথেষ্ট অভাব আছে মাঝে মাঝে কেঁপে যাওয়া গলাটা তার প্রমাণ । এই মেয়েটা খুব সম্ভবত জীবনে কোন ব্যাপারই সিরিয়াসলি নেয় নি। অথবা সব ব্যাপারই সিরিয়াসলি নিতে গিয়ে একটা তালগোল পাকিয়ে ফেলেছে। তবে যাই হোক সবার মধ্যে পজিটিভ ভাইব ছড়িয়ে দেবার একটা আশ্চর্য ক্ষমতা আছে। অবশ্য এটা খালি প্রকৃতির কাছে আসলেই হয় কিনা জানি না। ক্যাম্পাসে দু একবার দেখা হয়েছিল টি এস সি এর আড্ডায় , খুব একটা কথা বলতে দেখে নি কখনো মনসুর। মাথায় বড় একটা ওড়না বাঁধে , ঢিলেঢালা জামা পরে , ছেলে বন্ধুদের থেকেও এক হাত দুরে দাঁড়িয়ে গল্প করা এই মেয়েকে দেখে একটা নরম শরম গোবেচারা মানুষ মনে হয়েছিল। কালকের আগে কখনো বুঝতেই পারে নি মনসুর এই মেয়ের কথায় এতটা ধার থাকতে পারে। পুরো পা থেকে মাথা পর্যন্ত এক বিভ্রান্তির নাম। কখনো আবৃত্তি করে গান করে সবাইকে মাতিয়ে বেড়াচ্ছে আবার যেকোন জায়গায় যাওয়ার আগে ধরে ধরে সবকটাকে দোয়া দরুদ পড়িয়ে নিচ্ছে, পুরো মানুষটা জুড়ে এক বিভ্রান্তির খেলা।

“There will be time, there will be time

To prepare a face to meet the faces that you meet;

There will be time to murder and create,
And time for all the works and days of hands
That lift and drop a question on your plate;
Time for you and time for me,

And time yet for a hundred indecisions',
And for a hundred visions and revisions,
Before the taking of a toast and tea.”
-ওই এই কবিতা তুই লিখসিশ ?
চেহারার মধ্যে ১০০ ওয়াট বাল্ব জ্বালিয়ে রথী জিজ্ঞেস করলো।
-নাহ! আপু, পি এস এলিয়টের কবিতা
- অও, তুই না বললেও বুঝছি যে এইটা তোর লেখা হতেই পারে না, তুই যা আগডুম বাগডুম লিখিস !!
- তুমি কোনদিন যদি আমার একটু সুনাম করতে, দুঃখ সারাজীবনের ।
- তুই ভাল লিখিস না, তাও ভাল বলতে হবে?
- নাহ! শুধু লেখা না , সবকিছু নিয়ে। আমার চেহারা নিয়ে , আমার কথাবার্তা নিয়ে ।
- তোর চেহারা খারাপ তো বলি নাই , বোকা বোকা তোর চেহারা এতা তো তোর দোষ না, আল্লাহ তা'য়ালা তোকে এভাবে দেখতে চেয়েছেন আর আসলে তুই যে গাধা টাইপ এক্সপ্রেশন দিয়ে ঘুরে বেড়াস এটাও মে বি তোর চেহারার কারণে । তার চেয়ে বড় ভুল তোর প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় পজিটিভ স্বভাব।
- এটার মধ্যে ভুল কি আছে?
- অবশ্যই ভুল আছে, তুই যদি প্র্যত্যেকটা মানুষের মধ্যে ভালটা ধরে বসে থাক , তাহলে তো তুই এই সমাজটা বদলাতে পারবি না। দুনিয়ার কেউ বদলাবে না। ক্যারেক্টারিস্টিক ডেভেলপ হবে না কারও ।
- মানুষ বদলাবে আমার নেগেতিভিটিতে, তা আপনাকে কে বলল ?
- না হোক তাই বলে তুই ট্রাই করবি না??
- এইখানে কেউ কাউকে বুঝে না রে আপু, আপনি একজনের জন্যে বালতি ভরা অভিযোগ নিয়ে দাঁড়িয়ে আছেন। থিক ঠিক সমপরিমাণ অভিযোগ নিয়ে হয়তো সেও আপনার জন্যে অপেক্ষা করছে অন্যে কোন কেদারায়।
- হাহাহাহা হোয়েন ফিলোসফার স্ট্রাইক্স .।।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×