somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ আজ আওয়ামী কমিউনিস্ট লীগ হয়েছে। আওয়ামী লীগের কাধে ভর করে কমিউনিস্টরা নাস্তিক্যবাদী দর্শনের বিস্তার ঘটিয়েছে

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব প্রশংসা মুবারক মহান আল্লাহ পাক উনার জন্য। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ ও সালাম মুবারক।
সমালোচনাটা খুবই তীব্র হচ্ছে। রাজনীতিক, বোদ্ধা মহল তো বটেই খোদ আওয়ামী লীগের মধ্যেও জোড়ালো প্রতিক্রিয়া ব্যক্ত হচ্ছে। গত পরশু দু’টি দৈনিকে এ বিষয়ে লীড নিউজও হয়েছে। একটির হেডিং ছিল, ‘কমিউনিস্ট নির্ভর আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়নের সুদিন ছাত্রলীগের মহাদুর্দিন।’ অপরটির হেডিং ছিল ‘আ’লীগের কমিটিতে বামদের দাপটে কোণঠাসা ডাকসাইটে নেতারা।’ মন্তব্য হয়েছে ‘আওয়ামী লীগ আজ আওয়ামী কমিউনিস্ট লীগ হয়ে গেছে। সরকার ও দলে কমিউনিস্ট আর কমিউনিস্ট।’
জানা গেছে, দলের রাজনীতিতে সবচেয়ে বিফল প্রচার সম্পাদক, স্বাধীনতা-উত্তর ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি নূহ উল আলম লেনিন- যে ব্যালটবাক্স ছিনতাই করেও ভিপি হতে পারেনি, সে আজ কোনো অবদান না রেখেই আওয়ামী লীগ প্রেসিডিয়ামে! অন্যদিকে ডাকসুর বিজয় মুকুট যারা মাথায় পরেছিলো তারা নেই কমিটিতে! প্রশ্ন উঠেছে কেন? অপরদিকে ষাটের দশকের ছাত্র ইউনিয়ন সভানেত্রী মতিয়া চৌধুরী এবারও আওয়ামী লীগ প্রেসিডিয়ামে ঠাঁই পেয়েছে। এক সময় ‘বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানানোর’ স্লোগান দিয়ে রাজপথ কাঁপানো তুখোড় এ নেত্রী বর্তমান সরকারের কৃষিমন্ত্রী। আরেক ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবারও শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হয়েছে। স্বাধীনতা-উত্তর ছাত্র ইউনিয়নের আরেক সভাপতি আবদুল মান্নান খান দফতর সম্পাদক পদে বহাল আছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইয়াফেস ওসমান নতুন কমিটিতেও আগের পদে বহাল রয়েছে। সাবেক ছাত্র ইউনিয়ন নেতা হওয়ার সুবাদে আসাদুজ্জামান নূরও বহাল তবিয়তে দলের সাংস্কৃতিক সম্পাদক পদেই আছে।
মোহাম্মদ নাসিম এবার প্রেসিডিয়ামে ঠাঁই পেয়েছে। রসিকতা করে কেউ কেউ বলছে, মোহাম্মদ নাসিম শহীদ মনসুর আলীর পুত্র এবং রক্তে-গোশতে আওয়ামী লীগার হলেও ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন করতো বলেই তার কপাল খুলেছে।
বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও এক সময় ছাত্র ইউনিয়নের রাজনীতি করতো।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনিরও বাম রাজনীতির সাথে জড়িত থাকার কথা শোনা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছাকাছি অবস্থান করছে সে।
পর্যবেক্ষক মহল বলছে, জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে যে আওয়ামী লীগের বাম-ডানের ভরাডুবি ঘটিয়ে তৃণমূল পর্যন্ত চূড়ান্ত বিকাশ ঘটেছিল, সেই দলে এখন আদর্শচ্যুত দেউলিয়া ন্যাপ-কমিউনিস্টদের দোর্দ- প্রতাপ।
মন্তব্য হয়েছে, জাতির মহান নেতা বঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের ভিত্তিতে যে আওয়ামী লীগ গড়েছিলো, উদ্ভূত পরিস্থিতিতে বাকশালের ফাঁদে পা দিলেও তার প্রাণপ্রিয় দলটি কমিউনিস্টদের হাতে তুলে দেয়নি।
তাই বর্তমানে উজাড় করে দলকে আদর্শচ্যুত ন্যাপ-কমিউনিস্টদের হাতে তুলে দেয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হৃদয়ে এখন রক্তক্ষরণ চলছে।
প্রশ্নের পর প্রশ্ন উঠছে সাবেক ছাত্র ইউনিয়ন নেতাদের জন্য দল এত উদার নীতি গ্রহণ করলেও সাবেক ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে ডাকসুর সাবেক ভিপিরা পর্যন্ত কেন পদোন্নতি পেলো না?
দলের এবারের কমিটিতে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও মন্ত্রিসভায় থাকা প্রভাবশালী বামপন্থী নেতাদের ভালো অবস্থানেরই প্রতিফলন ঘটেছে। বর্তমানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব আস্থাভাজন হয়ে আছে তারা। তাদের প্ররোচনার কারণেই দলের প্রেসিডিয়ামসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে ফিরতে পারেননি মূল ধারার নেতারা।
দলের শীর্ষ পর্যায়ের সূত্রে জানা গেছে, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও আব্দুল জলিলসহ এক সময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতাদের ব্যাপারে এবার বেশ ইতিবাচক ছিলো দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তাদের অনেকটাই গুরুত্বহীন উপদেষ্টা পরিষদ থেকে প্রেসিডিয়াম কমিটিতে নিয়ে আসার ব্যাপারে বেশ নমনীয় ছিলো প্রধানমন্ত্রী। এ নিয়ে সিনিয়র নেতাদের সাথে একাধিকবার বৈঠকও করে শেখ হাসিনা। কিন্তু বামপন্থী নেতাদের চাপের মুখে শেষ মুহূর্তে তাদের ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেয়নি প্রধানমন্ত্রী। বিশেষ করে ছাত্র ইউনিয়নের এক সময়ের সভাপতি ও বর্তমান মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য মূল ধারার নেতাদের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে না আনতে চাপ দেয়। এ বিষয়টি নেতাকর্মীদের মুখে মুখে আলোচিত হচ্ছে।
প্রসঙ্গত, উল্লেখ্য দলে কমিউনিস্টদের উত্থানকে পরীক্ষীত ও ত্যাগী আওয়ামীলীগাররা তাদের বঞ্চনা ও অবমাননা এবং কমিউনিস্টদের উড়ে এসে জুড়ে বসার বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেখছে। কিন্তু ৯৭ ভাগ মুসলমান জনগোষ্ঠী ও রাষ্ট্রধর্ম পবিত্র দ্বীন ইসলাম উনার এদেশে যে বিষয়টি সবচেয়ে মর্মান্তিক, আত্মঘাতী ও পীড়াদায়ক হয়েছে যে, বর্তমান আওয়ামী লীগের কাধে ভর করে কমিউনিস্টরা তাদের শিক্ষা ও সংস্কৃতির নাস্তিক্যবাদী ও অশ্লীলতাবাদী দর্শন ও প্রক্রিয়া গোটা দেশ ও জাতির কাধে চাপিয়ে দিয়েছে। কমিউনিস্ট ভূতদের জন্যই সংবিধান থেকে সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস বাক্যাবলী উঠে গেছে। কমিউনিস্ট ও নাস্তিক শিক্ষামন্ত্রী শিক্ষানীতিকে সম্পূর্ণ পবিত্র দ্বীন ইসলাম বিরোধী করেছে। কমিউনিস্টরা ঠাকুর বন্দনাকে গোটা জাতির স্কন্ধে চাপিয়ে দিয়েছে। কমিউনিস্ট অর্থমন্ত্রী অর্থনীতির চৌহদ্দী ছেড়ে ঠাকুর বন্দনায় চড়কির মতো ঘুরেছে। এ কমিউনিস্টদের জন্য দেশে পবিত্র দ্বীন ইসলাম বিরোধী সংষ্কৃতি ও ক্রীড়ার সয়লাব হয়েছে। পবিত্র দ্বীন ইসলাম মূল্যবোধ ও আদর্শের রাষ্ট্রীয় দাফন হয়েছে।
মূলত: বর্তমানে আওয়ামী লীগের চালিকা শক্তি কমিউনিস্টদের জন্যই এমনটি হয়েছে। অথচ এবারের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো- ‘পবিত্র কুরআন শরীফ-পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী কোনো আইন পাস হবে না।’ অথচ বাস্তবে আওয়ামী লীগের বর্তমান অবস্থা হচ্ছে কমিউনিস্ট ভূতদের প্রেসক্রিপশন ছাড়া সরকার চলে না।
বলাবাহুল্য, এতে করে সরকারের ভেতরে, বাংলাদেশ আওয়ামীলীগ নামক দলের ভেতরে শীর্ষ ও মাঠ পর্যায়ের সর্বোপরি গোটা দেশ ও জনতার মাঝে বিদ্রোহের অনল ধিকি ধিকি করে জ্বলছে। এর উত্তাপ সরকার যত তাড়াতাড়ি অনুভব করতে পারবে এবং কমিউনিস্ট ভূতদের তাড়িয়ে পবিত্র কুরআন শরীফ-পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আদর্শ মুবারক যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে ততই সরকারের জন্য মঙ্গল হবে।
মূলতঃ এসব অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের অনুভূতি ও প্রজ্ঞা থেকে। আর তার জন্য চাই নেক ছোহবত মুবারক তথা ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক। যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ সে মহান ও অমূল্য নিয়ামত হাছিল সম্ভব। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি আমাদের তা নছীব করুন। (আমীন)
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×