কি লেখে?
কেন লিখে?
কি হয় লিখে?
কার জন্য লিখে?
এই সব অতি সাধারণ প্রশ্নের উত্তর গুলো পাই নাই বলেই আজ আমি ও বুঝি লিখতে শুরু করলাম। আমি সহজ মানুষ কঠিন কথা জানি না, জানি না কেমন করে সমাজের অসঙ্গতি গুলো নিয়ে তুখর লেখা লিখতে হয়, জানি না কেমনে রাজনৈতিক বিষয় নিয়ে যখন কেউ একচেটিয়া লিখে যায় তখন তার সমালোচোনা করতে হয়, জানি না সমাজের উঁচু স্তর এর মানুষ গুলো যখন নরদমার কিট পতঙ্গর মত আচরণ করে, আবার যখন দেখি মানুষ তার মনুষ্যত্ব ভুলে পশুত্ব বরন করে তখন ছিঃ ছিঃ না করে সাহিত্তের ভাষায় কি লিখে অনেক দিন ধরে আই ব্লগ পড়ছি, ভাল কথা পড়ে মনে হয় লেখক কে ধন্যবাদ দেই, বলি এমন লেখা আরও লিখেন আবার বেশি পণ্ডিত মার্কা কথা পড়লে মনে হয় বলি ''ভাই এই লেখা লিখে তো আপনি নিজেই ফেমাস হইতাছেন দেশ বা দশের জন্য তো কিছু করতে পারে না, এই বার তাইলে চুপ যান'' হাহাহাহাহা আমার মতো পাবলিক আরও আছে মনে হয় তাই এই ব্লগ পরিচালনা কারীরা আগেই ব্যাপক বেড়া ছেঁড়া দিছে হিহিহিহি ৭দিন ধইরা ওয়াচ করবে তারপর আমারে সেফ করবে। ভয় নাই আমি বেশি কিছু লিখব না, আরে ভাই সিরাম টাইপ লেখক না তবে বলতে পারেন কিছুটা অলস পাঠক । উখে ব্যাপার না আপনারা ওয়াচ করেন আমিও সেফ সেফ লেখা লিখি সেই পর্যন্ত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ - ভাই সাব এই বার বলেন তো আমি কুন দল করি বিএনপি না আওমিলিগ ????? এই বার ব্লগ স্যার ধান্দায় পড়ে গেলেন আমারে নিয়ে কি করবে?? কয় দিন ঝুলায় রাখবে?? ওরে ভাই আমি সাধারণ পাবলিক শুধু একটু অস্তিতের প্রয়োজন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


