somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু তোমায় স্মরি

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সাগরও রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবনা, আমরা তোমাদের ভুলবনা...... কয়েকটি দেশাত্মবোধক গান আছে যেগুলো শুনলে যে কোন মানুষ শিহরিত হয়, আলোড়িত হয় তার মধ্যে গোবিন্দ হালদারের লেখা এবং আপেল মাহমুদের সুর করা এই গানটি অন্যতম যেটা আজকে অনেক জায়গায় মাইকে শুনছিলাম কিন্তু অবাক করা বিষয় হলো - যে ব্যক্তির কন্ঠ শুনে বা যে ব্যক্তির আহবানে এমন এমন উদ্দীপ্ত গান শিল্পীরা জীবনের ঝুঁকি নিয়ে গেয়েছিল মুক্তিযুদ্ধের সময় সে ব্যক্তির কন্ঠেই কী না যাদু ছিল যার জন্য আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে।

সে মহান ব্যক্তিকে যিনি বঙ্গের বন্ধু হিসেবে খ্যাত বঙ্গবন্ধুকে বুঝার জন্য বেশী দূর যেতে হয় না বা বেশী গবেষনারও প্রয়োজন হয়না তাঁকে বুঝার জন্য ৭ই মার্চ এর ভাষন শুনাই যথেষ্ট। ভাবতে অবাক লাগে লিখিত কোন স্ক্রিপ্ট ছাড়া কি এক মোহনীয় শক্তি বলে একটানে কোন প্রকার বিরতি না নিয়ে অবিরাম গেয়ে গেলেন স্বাধীনতার গান, বিজয়ের গান। ভাষনের শব্দ নির্বাচনে বা চয়নে কী নৈপুন্য এবং শব্দের রিদমে কী অস্বাভাবিক সামঞ্জস্যতা বা সমতা যেটা পুরো ভাষন না শুনলে অনুধাবন করা কঠিন।

বঙ্গবন্ধুকে হত্যা করে কেহ কেহ ভেবেছিল (বিশেষত ঘাতকরা) তার আদর্শকে হত্যা করা যাবে কিন্তু ইতিহাসের শিক্ষা হচ্ছে কাউকে হত্যা করে তাঁর আদর্শ বা বিশ্বাসকে হত্যা করা যায়না হয়ত কিছু দিনের জন্য স্তব্ধ করা যায়। কিন্তু পরক্ষনে তা দ্বিগুন বা আরো অধিক গুনে জনগনের মননে প্রবেশ করে তার জ্বলজান্ত উদাহরন হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর চরিত্রের বৈশিষ্ট্য হলো তাঁর বিশালতা এবং উদারতা, যে তিনি সকলকে উদার হস্তে গ্রহন করতে পারতেন এবং অনেকে যখন তার নিরাপত্তা নিয়ে তাকে সতর্ক করলো তখন তিনি বললেন- বাঙ্গালী কখনও তাঁকে হত্যা করতে পারেনা কিন্তু সেই বাঙ্গালীই তাঁকে হত্যা করলো যাদের মুক্তির জন্য তিনি সারাজীবন লড়াই করে গেছেন।

১৫ই অগাস্ট কারো জন্মদিন থাকতে পারেনা কিংবা ঐ দিন কেহ জন্মগ্রহন করতে পারেনা, আমি এটা মনে করিনা তবে যেহতু ঐ দিন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক দৃশংসভাবে হত্যার স্বীকার হয়েছেন ফলে দিনটি অনেকের কাছে আবেগের বিষয়, বেদনার বিষয় সুতারাং আমাদেরকে অবশ্যই এদিকটা বিশেষ গুরুত্ব দিতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই ১৫ অগাস্ট কারো জন্মদিন আছে তাহলে তাদের উচিত অন্যের আবেগের প্রতি শ্রদ্ধা জানানো, সেটা হতে পারে ঘরোয়া পরিবেশে কিংবা তারিখ পরিবর্তন করে জন্মদিন পালন করা। আপনি যত যুক্তির কথাই বলুন না কেন যার পরিবারের এতগুলো মানুষ একই দিনে খুন হলো তাকে কি দিয়ে সান্ত্বনা দিবেন কিংবা কি মানবিক আচরন আশা করেন যেখানে আপনিই মানবিক হতে পারেননা। আমাদের মনে রাখতে হবে যে, অন্যের প্রতি যদি আমার শ্রদ্ধাবোধ না থাকে তাহলে কখনও অন্যের কাছ থেকেও শ্রদ্ধা বা সম্মান আশা করা যায় না।

শওকত হোসেন বিপু
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×