বিশ্ব কোনদিনই সন্ত্রাস, জঙ্গী, হানাহানি, মারামারি, কাটাকাটি মুক্ত ছিলনা। সবসময়ই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। পার্থক্য শুধু, একসময় যা ব্যক্তির উপর নির্ভর করে ঘটতো এখন তা গোষ্ঠির উপর নির্ভর করে ঘটে। অন্যদিকে শান্তি আগে ছিল একক চিন্তার বিষয়, এখন তা যৌথ চিন্তার বিষয় বা ফসল। শত্রুতা বা বন্ধুত্বতা এখন আর একক কোন চিন্তার বিষয় নয়। সুতারাং চিন্তাই যখন করবো, তবে তা ভালটা নয় কেন কিংবা খারাপটাই বা কেন?????
আসুন ভাল চিন্তা করি, শুভ চিন্তা করি, শান্তি চিন্তা করি। নিজে ভাল থাকি এবং অন্যকেও ভাল রাখার চেষ্টা করি আর ধরনীকে ভালবাসি। শান্তি শুরু হোক ভালবাসার মাধ্যমে। হোক তা ক্ষুদ্র বা বৃহৎ স্বার্থে। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে এই হোক আজকের অঙ্গীকার।
শওকত হোসেন বিপু
২১.০৯.২০১৬
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



