somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রানের শহর নাপারি ছাড়তে, নাপারি সইতে।

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহর নিয়ে অনেক কথা বা লেখা আছে অনেকের। এই শহর নিয়ে আছে অনেক কবিতা, আছে অনেক আবেগ, আছে অনেক অনুভূতি, দুঃখ হাসি ভরা অনেক কাব্য। ঠিক তেমনি এই শহর নিয়ে আমারও একখান বাক্য আছে -
"ঢাকা শহর প্রানের শহর
নাপারি ছাড়তে, নাপারি সইতে।"

এই তো সেদিন মনে হলো টাকার শহর ঢাকায় এসেছি। মনে হয় কিছু দিন আগে কিন্তু গুনে দেখি কয়েক মাস বা কয়েক বছরই শুধু নয় দুই দশক পেরিয়ে প্রায় দু'যুগের কাছাকাছি। ২০শে মে ১৯৯৫ সাল যেদিন প্রথম ভাইয়ার সাথে ঢাকায় এসেছি তখন ঢাকাকে এত কর্মব্যস্ত আর যানজটের শহর মনে হয়নি। আর এখন ঢাকাকে কেমন যে অচেনা অচেনা লাগে অথচ এই শহর ঘিরে কেমন যেন এক মায়ার বাঁধন কাজ করে।

ঢাকা নিয়ে চিরকুটের এক অসাধারন গান আছে (যদিও চিরকুটের সব গানই অসাধারন)। গানের কথাগুলো এই রকম - কবি হাসে টাকা ভাসে, গঙ্গাবুড়ীর শহরে
আসমানি তুই কাঁদিছ কেন, অট্টালিকার বাহারে
মিছে হাসি মিছে কান্না, পথে পথে আড়ালে
গ্রীন সিগন্যাল রেড ওয়াইন, দেয়ালে দেয়ালে
এই শহর যাদুর শহর, প্রানের শহর ঢাকারে।

চিরকুটের গান যেন এই আধুনিক শহর নিয়ে নির্মম বাস্তবতারই প্রতিফলন। অট্টালিকায় ভরা এই শহর যেমন কিছু লোকের বিত্ত বৈভবে পরিপূর্ণ ঠিক তেমনি কিছু মানুষের মানবেতর জীবন যাপন। বড়ই অদ্ভুত এই আকাশ পাতাল বৈষম্যের সমাজ ব্যবস্থা। একসময় সবাই শ্রেণী বৈষম্যহীন সমাজের কথা বলতো আর তরুনদের স্বপ্ন দেখাতো সেই স্বপ্ন বিনির্মানে স্বপ্ন-সারথী হওয়ার। আজ সেই মানুষগুলো কোথায় যেন হারিয়ে গেল আর সবাই যেন বৈষম্য বাড়ানোর এক অসুস্থ প্রতিযোগীতায় নেমে গেল।

একসময় কলেজ আর ইউনিভার্সিটিতে পড়া আর থাকার কারনে শহুরে জীবনের এমন যান্ত্রিকতা স্পর্শ করতে পারেনি বা অনুভব করা হয়ে ওঠেনি কিন্তু এখন চাকুরী করা, অফিসে আসা-যাওয়ার পথে দুই আর দুই ঘন্টা করে মোট চার ঘন্টা যখন জীবন থেকে চলে যাচ্ছে তখন ঢের বুঝতে পারি এই শহর আমার, এই মানুষ আমার। তারপরও সেই মোহ, সেই আবেগ পিছু ফেলে এগিয়ে যাই সামনের দিকে, ধূ ধূ মরীচিকার পানে।

২৯.১০.২০১৬
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×