সবাইকে সালাম ও মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা । জীবনের প্রথম কিছু একটা লিখছি ব্লগে, যা হোক রমজানের মাস চলছে, আমরা রোজা রাখছি সেহেরী আর ইফতার করছি, নামাজ ইত্তাদি নিয়ে একটু ভাল হবার চেষ্টায় আছি, ইফতার এক মজার সময়, সেই ইফতার নিয়েই একটা জোক্স লিখছি...
জামান সাহেবের এক মাত্র ছেলে সাওম, রোজা আসার পর পরই তার ব্যাস্ততা গেল বেড়ে ।
তাকে সকালে পাওয়া যায়না, দুপুরেও না, এমনকি রাতে সেহরী খাবার সময়ও থাকে ঘুমে, জামান সাহেব বাপ্পার তা লক্ষ্য করলো, কারণ সাওম কে শুধু পাওয়া যায় ইফতারের সময় ।
একদিন জামান তার ছেলেকে ধরল, এই শুনো, “ রাতে তুমি সেহেরী কর না, সকাল থেকে রাত অবধি একরাকাত নামাজও পড় না, কুরান তেলয়াত, তসবী পড়া তো দুরের কথা, কিন্তু ইফতারের সময় দেখি ঠিক হাজির হও, ব্যাপার কি ???”
সাওম বলল, “আব্বু আমি নামাজ পড়ি না ঠিক,কুরান তেলয়াত,তসবীপড়া এমন কি রাতে সেহেরীও খাই না সবই ঠিক, কিন্তু আব্বু আমি যদি ইফতারটাও না করি তা হলে তো কাফের হয়ে মারা যাব ...”
আপনাদের ভালো লাগুক আর নাই লাগুক একটা কমেন্ট করে আমার ভুল গুলো ধরিয়ে দেবেন ।
ভাল থাকবেন, আমরা যেন এমাসে সাওমের মত না হই...
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



