চোখ খুলে দেখ, আমি সেজেছি তোমার জন্য রংধনুর সাত রং এ ।
মেঘের কালো চুলে মেখেছি, চোখ করেছি লাল, বুক বেঁধেছি নীল রং এ, শুভ্রতার সাদায় থাকব বলে চিরকাল...
তোমায় সাজাব গোলাপি রং এ, চুলে হাসনাহেনার মালা ,
বাসন্তি শাড়ি আর কানে ঝুমকা,
বিকেলে ভিজব দুজন হলে বৃষ্টি এক পশলা ।
পায়ের পায়েল খুঁজে না পেলে বৃষ্টি দিয়ে গড়ে দেব-
যতই দূরে থাকবে চাও অভিমানে কাছে টেনেই নেব ।
এর পরও কি ভুল বুঝে রবে বলবে না ভালবাসি ।
রাত কি কাটাব একা বল ছাড়া আমার শশী ????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



