বলছি না, আমাকে তোমার ভালবাসতেই হবে-
শুধু তোমার চোখের সীমার কোন এক স্থানে,
যায়গা করে দিও আমার ।
বলছি না আমার সাথে কথা বলতেই হবে তোমার,
বলছি, তোমার সুখের সময় যখন শেষ লগ্নে ডেক আমায়,
ভুলিয়ে দেব তোমার সব দুঃখ কে, তোমাকে ঘিরে আমার-
কিছু স্বপ্নের কথায় ।
বলছি না, আমাকে নিয়ে জ্যস্না বিহারে যেতে-
যখন তোমার পৃথিবী আমবস্যর আধাঁরে ঢেকে যাবে,
বিৎখুটে সেই অন্ধকারে নিজেকে নিজে যখন আর পাবে না খুঁজে,
আমাকে ডেক, চারপাশের আধাঁর সরাতে না পারলেও সামনে চলার পথে আর-
আধাঁর থাকবে না তোমার...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



