somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাতীয় কতৃপক্ষ
আমি ভীষণ রকমের হিসেবী কিন্তু কিপ্টা না, সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু আমি বদলাই না। প্রেম, পাপ, সফলতা ও মৃত্যু এবং অন্যের সংসার নিয়ে ক্যান জানি আমার ব্যাপক চিন্তা হয়।

সন্ত্রাসী ও জঙ্গীদের কোন ধর্ম হয় না।

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় সাধারনত জ্যান্ত মুরগি আনলে আমি কখনো জবাই করতে চাইনা..... গলা কেটে রক্তাত মুরগির অসহায় ছটফট গুলো দুচোখে দেখা বেশ কষ্ট। আচ্ছা, যারা সেদিন ২০ টা জ্যান্ত মানুষকে গলা কেটে কেটে জবাই করলো..... তাদের কি একটু্ও হাত কাঁপেনি??? রক্তের বন্যা আর বাঁচার আকুতিগুলো শুনে একবারও কি একটু মায়া হয়নি??? সিঁড়ির ধারে, টেবিলের নিচে রক্তে ভেজা টাইলসে লাশগুলো স্তুপ করে রাখার পরে তাদের কি একটুও ভয় করেনি????
.
একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, গুলশানে যারা হামলা করেছিল তাদের কেউই কিন্তু মাদ্রাসা বা কোন ইসলামিক ইন্সটিটিউট এর ছাএ না..... প্রায় সবাই হলো হাই সোসাইটির ইংলিশ মিডিয়াম নয়তো ভার্সিটিতে পড়া আপডেটেড জেনারেশন....... তারা যে খুব ধর্মভীরু টাইপের এমনটাও না। কিন্তু একদল লোক তাদের ইসলামের ভুল ব্যাখ্যায় এমনভাবে ব্রেইনওয়াশ করেছে যে এই ছেলেগুলা এতগুলা মানুষকে জবাই করছে ঠিক মুরগির মতো গলা কেটে কেটে...... ভাবা যায়????
.
আমাদের মাঝেই কিছু লোকের ধারনা এমন যে জঙ্গি মানের দাঁড়ি টুপিওয়ালা আলখাল্লা টাইপের লোকজন। বাট গুলশানের কথা আমাদের মনে করিয়ে দেয় সন্ত্রাসীদের কোন ভাষা নেই, বেশ নেই, নেই কোন ধর্ম। ইসলামে কোনদিনও জঙ্গিবাদের কোন জায়গা নাই। ইসলাম মানেই শান্তি, মুসলিম মানেই হচ্ছে একে অন্যকে দ্বীনের দাওয়াত দিবে। যারা ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করে, তারা কাফেরের চাইতেও বেশী অধম !!!
.
আমার খুব আফসোস হয় ওই নির্বাস, সমীর কিংবা মিনহাজ দের বাবা-মার কথা ভেবে। তাদের অনুভূতি কেমন হয় যখন দেখেন তাদের ছেলেই এতগুলো মানুষকে জিম্মি করে জবাই দিয়ে নিজে মরে পড়ে আছে......... তাদের কাছে কি নিজেদের সান্ত্বনা দেবার কোন ভাষা আছে??? তারা সমাজে কি বলবে..... কেমনে নিজের মনকে বোঝাবে আমি জানিনা....আমার খুব ভয় হয় কেননা তাদের ছেলেরাও হয়তো আমাদের মতোই ভাত খেত, খুশিতে হাসতো, কষ্টে কাঁদতো, হয়তো আমাদের মতোই স্বপ্ন দেখা মানুষ ছিলো, আমাদের পাশেই ছিলো। কিন্তু তাদের হাতে বন্দুক তুলে কি বুঝিয়ে কতটা ব্রেইনওয়াশ করা হয়েছিল ভাবা যায়????
.
সবশেষে একটা কথা বলি, মদ খাবার আগে বিসমিল্লাহ বললে সেটা যেমন হালাল হবেনা...... তেমনি মানুষ জবাইয়ের আগে যারা আল্লাহু আকবার বলে তারাও কোন মুসলিম হতে পারেনা.....

Terrorist has no Religion.... Mind it

কার্টেসিঃ নূর
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×