somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাতীয় কতৃপক্ষ
আমি ভীষণ রকমের হিসেবী কিন্তু কিপ্টা না, সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু আমি বদলাই না। প্রেম, পাপ, সফলতা ও মৃত্যু এবং অন্যের সংসার নিয়ে ক্যান জানি আমার ব্যাপক চিন্তা হয়।

আমাদের দেশের আজকালকার ইমামরা অনেকটা নরম স্প্রিং এর মত!

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা আজ প্রশ্ন তুলছি র‍্যাডিক্যালাইজেশনে ইমামরা কি ভূমিকা রেখেছেন বা রাখছেন। কিন্তু বিগত দিনে আমরা তাদের কাছ থেকে কতটুকু নেয়ার চেষ্টা করেছি আর কতটুকুই বা তাঁদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সে ভূমিকা রাখার সুযোগ দিতে চেয়েছি?

ঈমামদেরকে এলাকার সবাই সম্মানের চোখে দেখে, কিন্তু জীবনঘনিষ্ট কোন সমস্যায় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রায় সকলেই ছুটে যান তাঁর ঐ সেক্যুলার বন্ধুটির কাছে, কিংবা ব্যারিস্টার অথবা আইনজীবীর কাছে। জীবনের কোন সমস্যা কিংবা অসুবিধার উত্তরণে আপনারা প্রশ্ন করেন না বলেই ইমামরাও সেই পরিমাণ যোগ্যতা সম্পন্ন হয়ে উঠেনি।

ঠেলার নাম বাবাজি, এখন যখন ধর্মিয় রেডিক্যালাইজেশনে আমরা বিহ্বল হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করছি, নিজেদের ছোট ছোট কোমলমতি ভাই বোনদেরকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছি তখন আমরা প্রশ্নবিদ্ধ করছি আমাদের সেই ইমামকে যার আলোচনা শুনতে কেবল জুম্মার দিনে মসজিদে গিয়ে মাথায় নিয়ে ঘুরেছি-আরে ধ্যুর উনি আর কি বুঝেন, দ্বীন দুনিয়ার কোন খবর রাখেন না, কেবল কিচ্ছা কাহিনী।

যোগ্যতা সম্পন্ন ঈমামদেরকে চ্যানেলে বা টকশো তে আনুন, তাদের নিয়ে কলাম করুন পত্রিকায়। তা তো করবেন না, যদি আবার ধর্মীয় মূল্যবোধ সমাজে যায়গা করে নেয়, যদি রেডিক্যেলাইজেশন মুছতে গিয়ে ইসলামাইজেশন হয়ে যায় তখন তো বিপদ।

সুদ ঘুস খাওয়া আর চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করা দানবীর মসজিদ কমিটির চেয়ারম্যানরা তাদের মসজিদগুলোতে সেইসব ইমাম রাখতে পছন্দ করেন যাদের মেরুদণ্ডে কোন হাড় নাই, সবটাই ইলাস্টিক, যেমনি ইচ্ছা তেমনে বাঁকা হয়। সামনে পেছনে, ডাইনে বাঁয়ে, আলোয় অন্ধকারে, ন্যায় অন্যায়ে। অনেকটা খুব নরম স্প্রিং এর মত। নাড়া না দিলে সোজা থাকে ঠিকই, কিন্তু মাসলা ঘুরানোর প্রয়োজনে এদিক সেদিক করা যায় খুব সহজেই।

এইসব ধান্দাবাজ লোকেরা ইসলামের আসল নিয়ে, কিংবা সত্য সুন্দর ও মানবতা নিয়ে যাদুকরী কথা বলতে পারেন এমন ইমামদেরকে নিজদের স্বার্থেই মসজিদে রাখতে চান না। যদি কোনদিন ভর মজলিশে প্রচণ্ড সাহসে ইমাম অন্যায় অনাচারের বিরুদ্ধে খুতবা দিয়ে কমিটির লোকদেরকে নাস্তানাবুদ করে দেয় সেই ভয়ে।

এইসব অমেরুদণ্ডী সরীসৃপ ইমামদের কাছে আপনি কতটুকু মজবুত বক্তব্য আশা করছেন? অথচ এই ঘোর দুর্দিনে ইমামরা বিশাল ভূমিকা রাখতে পারেন।

সময় ফুরিয়ে যায়নি, সামনে আনুন সকলের কাছে সম্মানিত এবং চমৎকার ভাষায় মানুষকে কনভিন্স করতে পারে এমন সব আলেম, ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দকে। তারা অন্তত এই অন্ধকারে কিছুটা আলোর দিশা জ্বালুক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×