somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাতীয় কতৃপক্ষ
আমি ভীষণ রকমের হিসেবী কিন্তু কিপ্টা না, সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু আমি বদলাই না। প্রেম, পাপ, সফলতা ও মৃত্যু এবং অন্যের সংসার নিয়ে ক্যান জানি আমার ব্যাপক চিন্তা হয়।

মুসলিম vs বিপথগামী মুসলিম, মুসলিম হিসেবে এখন করণীয় কি?

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বন্ধুদের মধ্যেই অনেককে দেখেছি যারা জঙ্গি হামলার সময় চুপ ছিল, কিন্তু যখন কেউ মাদ্রাসা নিয়ে বা ইসলাম নিয়ে কিছু বলেছে তখন লুঙ্গী কাছা দিয়ে বা কোমরে আঁচল গুঁজে লেগে পড়েছে 'কেন ঐসব বলছে?' নিয়ে। মানে কি? তারা সমর্থন করে জঙ্গি হামলা? মনের অজান্তে হলেও?

কে জঙ্গি কে জঙ্গি না, কে মুসলিম কে মুসলিম না, এই কথা আমরা ছাড়া অন্য ধর্মের কেউই জানার কথা নয়, জানানোর কথা আমাদের, আমাদেরই দায়িত্ব জনে জনে গিয়ে জানানো যে কে মুসলিম কে না, যতক্ষণ না পুরো পৃথিবী কাউকে ইসলামের নামে খুন করতে দেখলে আগে তাকেই ধরে প্যাঁদানি দেয়,

যেমন আপনি যদি এখনই বন্দুক হাতে গুলি চালিয়ে বলেন খ্রিষ্টান ধর্ম কায়েম করতে চান, অন্য ধর্মের মানুষরাই আপনাকে আগে প্যাঁদানি দিবে, খ্রিস্টানদের লাগবেনা।

কেন জানেন? সবাই জানে যে ওদের মূল কথা কি, আর আমাদের মূলকথা নিয়ে আমাদেরই তর্কের শেষ নেই, আমরাই তো জানাতে ব্যর্থ সবাইকে...আমরা চুপ থাকি, এই ভেবে যে যারা বুঝার তারা বুঝে নিবে...

ইসলামের নামে কেউ জঙ্গিবাদ টাইপের কিছু বললে সেটার ব্যাখ্যা দেওয়া বা প্রতিবাদ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়েনা কিন্তু কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বললেই মাশাআল্লাহ লুঙ্গী কাছা দিয়ে নেমে পড়ি।

এইসব জঙ্গিবাদ যেখানকারই হোক, মাদ্রাসার কিংবা ইংলিশ মিডিয়াম এর, দায় আমাদের সবার, কেননা কে মুসলিম, কে জঙ্গি এটা সারা দুনিয়া জানেনা, জানার কথাও না, আমাদেরই দায়িত্ব, কর্তব্য হচ্ছে সবাইকে জানানো, যেমন নিজের সন্তানদের গায়ে খুনের দায়ে অন্য কেউ হাত তোলার আগেই নিজেদের উচিৎ সন্তানকে সংশোধনে ব্যবস্থা নেওয়া।

যদি বলেন যে ঢলাও করে পুরা মুসলিম জাতিকে কেন দোষী বলবে?
তাহলে উত্তর হবে, বিশ্বের প্রতিটা মানুষকে আপনি তাহলে আগেই ঢলাও করে প্রচার করুন কে মুসলিম আর কে বিপথগামী মুসলিম।

আপনি এটা এড়িয়ে যেতে পারেন না যে ওরাও মুসলিম, তবে বিপথগামী, ওদের অমুসলিম বা ইসলাম জানেনা বলে দায় এড়ানোর সুযোগ আমাদের নেই,

নিজের ছেলে খুন করার পর আপনি হাজার চিল্লালেও কেউ শুনবেনা যে 'সে আমার ছেলে না' বরং আপনাকেই বলতে হবে 'সে আমারই ছেলে, তবে খুনি, আমি তার বিচার চাই' নতুবা আগে থেকেই ছেলেকে সাবধান করতে হবে, যদি দেখেন শুনছেনা, সবাইকে সাবধান করতে হবে 'আমার ছেলে হইতে সাবধান, তাকে আমি আর ছেলে বলে মানিনা'।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×