somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাতির বোঝা
আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

মহান এক নেতার অমৃত বচন

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশে এক জন মহান নেতা আছেন । খুবই মহান। তিনি খুবই বড় এক জন নেতা। যখন ভাষণ দেন শুরু টা করেন ভালোই । কিন্তু দুই লাইন বলার পরপরই সব কিছু যেন তালগুল পাকিয়ে ফেলেন।

হুমায়ূন আহমেদ এর এক নাটকে নায়ক রিয়াজ তার ফুপুকে বলছে- ফুপু, তুমি তো অসাধারণ। যে কোন বিষয়কে শেষ পর্যন্ত আমার বিয়েতে এনে ঠেকাও।

আমাদের মহান নেতাও যে কোন বিষয়কে খালেদা জিয়া ও বিএনপিতে নিয়ে ঠেকান।

নিচে কয়েকটি নমুনা দেয়া হলোঃ

নমুনা- ১। খালের উপর পুল উদ্বোধনের সময়।


প্রিয় এলাকাবাসী,
আজ আপনাদের এলাকার খালের উপর এই পুলটি চালু হওয়ায় আমি খুবই খুশী। পুলটি খুবই ভালো। এটি সবাইরই যাতায়াতে কাজে লাগবে। কিন্তু খালেদা জিয়া খুব খারাপ।তার জেল হয়েছে। উচিত হয়েছে। বিএনপি কোন আন্দোলন করতে জানে না। তারা এক মিনিট আন্দোলনও করতে পারবে না।

নমুনা- ২। ভাঙ্গা সড়কে মাটি ফেলা উদ্বোধনের সময়।

প্রিয় এলাকাবাসী,
আজ আপনাদের এলাকার ভাঙ্গা সড়কের উপর মাটি ফেলতে পারায় আমি খুবই খুশী। মাটিগুলো খুবই ভালো। এটি সবাইরই যাতায়াতে কাজে লাগবে। কিন্তু খালেদা জিয়া খুব খারাপ।তার জেল হয়েছে। উচিত হয়েছে। বিএনপি কোন আন্দোলন করতে জানে না। তারা এক মিনিট আন্দোলনও করতে পারবে না।

নমুনা-৩। ইফতার মাহফিলের সময়।

প্রিয় রোজাদারগণ,
আমি আজ আপনাদের সাথে ইফতার করতে পেরে খুবই আনন্দিত। খুবই মজার ইফতার হলো। খুবই ভালো ইফতার। কিন্তু খালেদা জিয়া খুব খারাপ।তার জেল হয়েছে। উচিত হয়েছে। বিএনপি কোন আন্দোলন করতে জানে না। তারা এক মিনিট আন্দোলনও করতে পারবে না।


মিস্টার নেতা, আপনি অনেক বড় এক জন নেতা। জনগণের জন্য নতুন নতুন স্বপ্নের কথা বলুন। সততার কথা বলুন। কাজের কথা বলুন। সততার কথা বলুন। উন্নয়নের কথা বলুন।তরুণদেরকে স্বপ্ন দেখান। এলাকায় এলাকায় যে মাদক সম্রাট গজিয়েছে তাদের দমন করুন( ক্রসফায়ারে নয়)। শ্রমিনকদেরকে দেশে কাজ দিন। কলকারখানান তৈরী করেন। মানুষকে কাজ দেন। আপনি যেই পদে আছেন সেটা একটা সুযোগ। মনে রাখবেন, জীবনে সুযোগ কিন্তু বার বার আসে না। সুযোগ পেয়েছেন। মানুষের জন্য কাজ করুন।

খালেদা জিয়ার সমস্যা কি জনগণ দেখছে না? তাকে নিয়ে আপনার এতো বেশী কথা বলার কি দরকার? বিএনপি চালাবে বিএনপির নেতারা। বিএনপির চিন্তায় আপনার যেন ঘুম হারাম হয়ে গেছে।



সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৪
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×