এই ব্লগে প্রথমবারের মত লিখছি।লেখার জন্য দেশে বর্তমানে প্রচুর বিষয় রয়েছে। অন্যান্য ব্লগাররা তা নিয়ে লিখছেন। আমি শুধু বলতে চাই এই দেশটা কারও বাবারও নয়, কারও স্বামীরও নয়। এই দেশটা আমার, আমার মত সাধারন জনতার, যারা এই দেশকে ভালবাসে। এই দেশটা তাদের নয় যারা ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় যাবার জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করতে চায় বা করছে। এ দেশের জনগন ঐ সব খেলোয়াড়দের উপযুক্ত জবাব উপযুক্ত সোময়েই দিবে। সবাই সাবধান। স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যারা মানেনা, এখনও যারা পাকিস্তানের ভূত ঘারে নিয়ে ঘুরে বেরায় তাদের এই দেশে থাকার কোন অধিকার নেই। তারা নির্লজ্জ, বেহায়া, বেশরম। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের বিরুদ্ধে যারা কটাক্ষ করে তারাও সাবধান। ধর্মভীরু মুসলিমরা তার প্রতিবাদ করবেই। কেউ তাদের দমিয়ে রাখতে পারবেনা। এই ধর্মের নামে যারা বিশৃঙ্খলা করতে চায়, ক্ষমতায় যেতে চায়, যারা তাদের মদদ দেয়, তারা মুসলমান কিনা সন্দেহ। তাদেরও জাতি ক্ষমা করবেনা, ধর্ম ক্ষমা করবেনা। সবুজ। শ্যামল এই বাংলাদেশকে যারা ভালবাসতে পারবেনা, তাদের এই দেশের অক্সিজেন নিয়ে বেচে থাকার অধিকার নেই। সবাই সাবধান।
আলোচিত ব্লগ
২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন
অভ্যাস বিষয়ে
অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?
আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।
আসলে ব্যাপারটা একটু অন্যরকম।
আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন
যাপিত জীবন.....

১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।