এরিমদ্ধে আমরা জেনে গেছি কি করে পরিক্ষার খাতা মূল্যায়ন হয়। বোর্ড থেকে নির্দেশ খাতায় লেখা থাকলেই পাস। লেখা না থাকলে লিখে পাস করিয়ে দিতে হবে। আরও কিছু তথ্য জানুন।
গত ৭ তারিখ থেকে শুরু হওয়া JSC পরিক্ষায় একজন invigilator হিসেবে দায়িত্ব প্রাপ্ত আছি। ১ম দিনই বুঝতে পারলাম কেন এই পরিক্ষায় এত উচ্চ পাশের হার ও বিপুল সংখ্যক A+ ।
১ ঘণ্টা জাওয়ার পর একজন প্রধান শিক্ষক ক্লাসে এলেন । তার পকেট থেকে একটা কাগজ বের করে বললেন , এটা বলে দেন। সেই কাগজটি ছিল ৪০ টা objective এর উত্তর। মন থেকে না চাইলেও অন্য শিক্ষকের ইঙ্গিতে বলতে লাগলাম। এটা বাংলা ১ম পত্র পরিক্ষার দিন। তো পরিক্ষা শেষে বের হয়ে অন্য শিক্ষকদের কাছ থেকে জানতে পারলাম, এটা MP সাহেবের নির্দেশ। কাউকে ফেল করানো যাবে না, উনার এলাকায়।
এবার আসি গনিত পরিক্ষার দিনের ঘটনায়। যথারীতি ২য় দিনও একই ঘটনা। একজন শিক্ষক objective বলে দিয়ে গেলেন ।ভাবলাম যাক শেষ। কিন্তু একটু পরেই আমার ভুল ভাঙ্গল। আরও ২ জন শিক্ষক এলেন হাতে কয়েকটা গনিতের সমাধান। উনি ছাত্রদের এইগুলি দিয়ে বললেন, আমি আছি , তোমরা লেখ। ছাত্ররা লেখা শুরু করল। আমাদের কিছুই করার ছিল না। শুধু ভিতরে ভিতরে রাগে ফোঁসা ছাড়া, আর আল্লাহ্র কাছে মাপ চাওয়া ছাড়া। (চলবে) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



