বাবা আমার পরিচয়ে গর্বিত হউক
- জয়দেব দাশ
বাবা দিবস । বাবাকে ঘিরে প্রত্যেকটি সন্তানেরই থাকে নানান সৃত্মী, থাকে অনেক সাফল্য গাঁথার গল্প,অতীতের রেখে আসা অনেক কথা,যা বলা হয় না পরিবেশ পরিস্থিতির অভাবে। আমার বাবাকে ঘিরে আমার জীবনের দুই,চারটি ঘটনা আজ সমকালের সুহৃদের সাথে শেয়ার করবো। বাবার কাছে কর জোড়ে মা চেয়ে নিচ্ছে। বাবা তুমি কিন্তু রাগ করবেনা ! আমার বাবা খুবই রাগী মানুষ। এই গরমের সময়টাতে দুপুর বেলা অফিস থেকে ফিরে বাবার ঘুম চা-ই চাই। আমরা যারা তখন পিচ্চি-পাচ্চা ছিলাম বাবা আমাদের তার সাথে ঘুমাতে নিয়ে যেতেন। পাছে আমাদের চেঁচামেচিতে বাবার ঘুম নষ্ট হয়। বাবা অনেকটা আমাদের বাধ্য করতেন। দুপুর বেলা ঘড়ের সামনের সিঁড়িতে বসে উচ্চস্বরে কথা বলে নতুন মেহমানও রা পায়নি বাবার বকুনি থেকে। আর মা,জেঠিদের মধ্যে আশা করি কেউ বাদ নেই। বাবার সাথে ঘুমোতে যাওয়া মানে,একটা বাঘের পাশে ছোট্র প্রাণীর চুপচাপ থাকা। কোন শব্দ করা যাবেনা । কি যে কষ্টে(!)কাটতো কিছুটা (বাবার ঘুম না আসা পর্যন্ত )সময়। বাবার ঘুম এসে গেলে আমরা আর নেই। নাক ডাকা শুরু হলেই বুঝতাম বাবা ঘুমিয়ে গেছে। সতর্কতার সাথে রিস্ক নিতাম। ধরা পড়ে গেলে টয়লেটের কথা বলে চালিয়ে দিতাম। বাবা কি ভাবে যেন বুঝতে পারতেন আমরা তাকে ফাঁকি দিয়েছি। সন্ধ্যার ঘন্টা দেড়েক আগে উঠেই বাবা কর্মচারীকে দিয়ে বার্তা পৌঁছে দিতেন। বার্তা মানে শাস্তি ,না ঘুমানোর অপরাধে বিকেলের বাকীটা সময় কর্মচারীর সাথে মাঠে গরু চড়াতে হবে এবং রাতে বাবা বাজার থেকে না ফিরা পর্যন্ত পড়তে হবে। কি আর করার চেষ্টা করে যেতাম ,না পারলে বাকীটা আমার মমতাময়ী মা আমাদের পে ওকালতি করে দিতেন। বাবার সাথে গরমের দিনে ঘুমাতে দারুন মজা। বাবা প্রায় সাড়ান বাতাস করতেন(আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিলোনা)। বাবার সাথে ঘুমিয়ে মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে লজ্জা পেতে হতো । বাবা সকালে সবাইকে জানান দিতেন গত রাতে তিনি ভালো ঘুমাতে পারেননি ,কারন জয়দেব (আমি) কাতাল মাছের মত উলট-পালট করেছে,এবং তার কাঁধে পা তুলে দিয়েছে। আমি তখন মিটিমিটি হাসতাম আর আমতা আমতা করে বলতাম কউ ,আমি জানিনা । মা একটু ওকালতি করে দিতেন,বাতাস করা বন্ধ ছিলো হয়তো তাই গরমে এমন করেছে । বাবা এই বিষয়গুলো রাগ করতেননা। তখনো বুঝতামনা এত রাগী মানুষ কেন এত বড় অপরাধ নিয়েও নিরব । যেই লোক বাড়িতে নতুন বউ এসেছে (পাশের ঘরে জেঠাতো ভাই বিয়ে করেছে মেহমানদের জটলা আমাদের ঘরে) এমন সময়ও মাত্র পঞ্চাশ টাকার জন্য আমাকে মেরেছেন । আজ কিন্তু বিষয়টা হাড়ে হাড়ে উপলব্দি করি বাবা সেদিন যে শিা আমাকে দিতে চেয়েছেন তা না দিলে হয়তো আমার নামটা আজ সেই সব লোকদের পাশে যেত ,যাদের নিয়ে তাদের বাবারা হাহুতাসে দিনকাটায়। আমার বাবার জন্য আমাকে প্রাইমারি থেকে এস.এস.সি পর্যন্ত বাইশ জন বন্ধু পরিবর্তন করতে হয়েছে। বাবা কখনো আমার ভালো কাজে বাধ সাধেননি বরং আমাকে পৃষ্ঠপোষকতা করেছেন। মার্চের প্রথম সপ্তাহে আমার এস,এস.সি পরীা বাবা আমাকে ফেব্র“য়ারীর প্রথম সপ্তাহে ক্যাম্পোরীতে যাওয়ার অনুমতি দিলেন। খোঁজ খবর রেখেছেন সব সময় । এখন বিশ্ববিদ্যালয়ের পড়ি,এখনো বাড়ি গেলে বাবা আমাকে তার আগের সেই উপদেশগুলোই দেন,বাবার টাকা শুধু পড়ালেখার জন্য,পোশাকের বাহার বাবার টাকায় করা ঠিক না,ভালো মানুষের সাথে চলো,করো সাথে বিবাদে জড়াইওনা ইত্যাদি ইত্যাদি। মাস শেষে বেতন তুলেই ব্যস্ত হয়ে পড়েন বাবা আমার জন্য টাকা পাঠাতে,বড় ভাই টাকা টিটি করতে দেড়ি করলে খুব রাগ করেন তার উপর। তাই আমি মাসের ২/৩ তারিখের দিকে ব্যাংকে গিয়ে খোঁজ নেই বাবার ভালোবাসা এসেছে নাকি ? আমার বাবাকে নিয়ে আমার আরো মজার অনেক কথা আছে ,অন্য কোন দিন সুহৃদদের সাথে তা শেয়ার করবো। আজ পৃথিবীর সকল বাবাকে অনুরোধ করছি বাবা হিসেবে সন্তানের প্রতি কেয়ারী হউন। সবার (আমারা যারা এখনো বাবা কিংবা মা নই) প্রতি আমার অনুরোধ,বাবা আপনার আমার জন্য যা কিছু করছে তার বিনিময়ে সে কিছুই চাননা । তাই বাবার জন্য আমাদের স্লোগান হোক ‘আমি আমার পরিচয়ে বড় হবো,বাবা আমার পরিচয়ে গর্বিত হবে।’ আমার ধারনা বাবা আপনার আমার ভালোতেই ভালো থাকবেন।
[email protected]
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



