র্যাবই যথার্থ, আমরা সবই অপদার্থ!
র্যাব-২ এর অধিনায়ক কর্নেল সালাউদ্দিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের নিহত ছাত্র ক্রসফায়ার প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘আত্মরক্ষার্থে তাদের এ কাজ করতে হয়েছে। তিনি বলেন, কেউ যদি আমাকে গুলি করে তাহলে আমারও ফায়ার করা উচিত।’
কিন্তু র্যাবের দিকে কেউ গুলি ছুড়ল তো তারা গুলি চালাবে। আমাদের দিকে কেউ গুলি করলে আমার কি করবো ? আমাদের হাতে তো আর বন্দুক নেই। এমন দুটি ছাত্র ভয়ানক সন্ত্রাসী সেজে ঘাপটি মেরে ছিলো। এদের একজন মোঃ জিন্নাহ। যার কিনা আবাস ছিলো ঢাকা পলিটেকনিকের মেধাবী ছাত্রদের হোস্টেলে (জহির রায়হান)। এমন সন্ত্রাসীর নামে দেশের কোন থানায় একটি নূন্যতম সাধারন ডায়রী পর্যন্ত নেই। তা হলে ব্যাপারটা কি দাড়ালো ? এছাড়া আমরা র্যাবের এই একই গল্প শুনতে শুনতে অতিষ্ট হয়ে উঠেছি। র্যাবের বিনা বিচারে নর হত্যা নিয়ে বর্তমান ক্ষমাতাশীনরা বিরোধী দলে থাকা অবস্থায় বেশ সোচ্চার ছিলেন। এখন তারা চুপসে গেলেন। সরকারী দলের এক নেতা তো সরাসরি ক্রসফায়ারের পক্ষেই মত দিয়েছেন। র্যাবের ক্রসফায়ার নাটকে যদি সরকারের নগ্ন সমর্থন অব্যাহত রাখার ইচ্ছা তাহলে রাতের আধাঁরে কেন? দিনের বেলা একজনকে গুলি করে পাখি নিধনের মত হত্যা করলেই তো চলে। র্যাবের ক্রসফায়ার নাটক আর সৌখিন ব্যক্তির একনলা বন্দুক দিয়ে পাখি শিকারের মধ্যে একটি মাত্র পার্থক্য। র্যাবের এই নাটকটি মঞ্চস্থ হয় রাতে আর শিকারি পাখি শিকার করে দিনে।
র্যাবকে প্রায়সেই শোনা যায় এই নাটকটি মঞ্চস্থ করতে। এই নাটকের সংলাপ সকল মঞ্চে একই। অনেকটা রাস্তার পাশের ফটোকপির দোকানের চারিত্রিক সনদপত্রের মত। আগে থেকেই প্রেস রিলিজ তৈরি থাকে শুধু স্থান আর নাম পরিবর্তন করে তারিখ বসিয়ে স্বাক্ষর দিলেই নতুন মঞ্চস্থ হওয়ার খবর। আমার সবিনয় প্রশ্ন র্যাব কর্মকর্তা ও সরকারের নিকট। র্যাব কেন সন্ত্রাসীদের নিয়ে নিয়মিত রাতের বেলা অস্ত্র উদ্ধারে বের হয় ? যেহেতু রাতে অস্ত্র উদ্ধারে গেলেই তাদের উপর তথাকথিত আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হমলা করে, সেহেতু তাদের কি দিনে বেলা অস্ত্র উদ্ধারে যাওয়া উচিত নয়? র্যাবের ক্রসফায়ার নাটকের আরো একটি সংলাপ হলো বন্দুক যুদ্ধ। দু’পক্ষের সাথে বন্দুক যুদ্ধ হলে শুধু হাত পা বাঁধা সৈন্য (গ্রেপ্তারকৃত ব্যক্তি) কেন মারা যাবে? ওই সৈন্যের পাহারাদ্বারের গায়ে কেন কোনদিন গুলি লাগেনা কেন তাদেও এবজনও মরেনা? রাতের আধাঁরে এত যুদ্ধে কোন একজনই মারা যায়? মঞ্চ নাটকে অভিনেতা পারত পক্ষে তার দেহের পিছনের অংশ দর্শকদের প্রদর্শন করেন না। কিন্তু ক্রসফায়ার মঞ্চে দৌড়ে পালানোর সময় পালাতে চাওয়া ব্যক্তির দেহের সামনের অংশেও গুলি লাগে? হা হা হা..। হু হু হু....অবাক ব্যাপার বটে।
আইনশৃঙ্খলা রক্ষার নামে অকারনে দুটি মেধাবী ছাত্রকে হত্যা করা লোকদের যদি কোন তদন্তে দোষী প্রমাণ করা যায় তাহলে র্যাব-২ এর অধিনায়ক কর্নেল সালাউদ্দিন আপনি আপনার বাহিনীর সেই সদস্যদের একই ভাবে ক্রসফায়ারে দিতে পাবেন? জানি পারবেন না। তখন বলবেন আইনের মাধ্যমে বিচারর কথা। তাহলে আমরা কী ধরে নিতে পারি না আপনারই সরাসরি সংবিধান লঙ্ঘন করছেন। ২৭ অনুচ্ছেদটি যেখানে বলা আছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন। আপনাদের সময় আইনে পথ ধরবেন আর সাধারন লোকের ক্ষেত্রে ধরা হবে ক্রসফায়ারের পথ। এই হলে কি আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত হবে ? ‘আপনারা যথার্থ, আমরা (সাধারন নাগরিক) সবই অপদার্থ !’ ২০০৫ সালের কথা আমি তখন নাখানপাড়ায় থাকি। একদিন সকাল বেলা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাজার শেষে বাসায় ফিরছি। এমন সময় র্যাবের একটি গাড়ি পূর্ব নাখালপাড়ার কমিউনিটে সেন্টারের একটু সামনে এসে হর্ন বাজাচ্ছে। যার যার মতো মানুষ অনেক কষ্ট করে চিপা গলিতেও গাড়িটিকে জায়গা করে দিচেছন। এক ভদ্রলোক সাধা ধবধবে শাট আর একটা লাল টাই পড়া, মাথায় কালো ছাতা। বৃষ্টির কারনে শুনেছেন না হয়তো। তাই তাকে একজন টেনে সরিয়ে দিলো। ঝামেলা মিটে যাওয়ার কথা।কিন্তু না। অবাক হলাম ফ্রেঞ্জ কাট দাড়িয়ালা প্রায় ৬ফুট লম্বা এক র্যাব নেমে এসে ভদ্রলোকের লাল টাই ধরে দুই পাক। এরপর কষে দুই গালে দুই চড় বসালেন! হতবিহব্বল হয়ে সাবাই তাকিয়ে থাকলো। এই কাজগুলো কোন অধিকারে। কোন অধিকারে র্যাবের কোন অপকর্মের বিচার চাওয়া যাবেনা। র্যাব প্রজতন্ত্রের কর্মচারী। তাদের কাজ রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়া। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। বারিধারায় আশি লক্ষ টাকায় র্যাবের সাবেক পরিচালক বাড়ি ক্রয় করতে পারেন তার হিসাব কেউ চাইতে পারেনা। গনতান্ত্রিক দেশে মেধাবী ছাত্রকে হত্যার বিচার কেন পাবেনা তার পরিবার?
জয়দেব দাশ ,ডুয়েট ,
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


