সময় এগিয়ে চলে কিন্তু মানুষের মনে কিছু স্মৃতি থাকে যা সময়ের সঙ্গে মুছে যায় না। আজ আমি শহরে কিন্তু যখন গ্রামের কথা ভাবি তখন মনটা উদাস হয়ে যায়। যখন ভাবি আর কোন দিন বিলে ঘাস কাটা হবে না কিংবা বর্ষাকালে বর্শি দিয়ে বিলে আর কখনো মাছ ধরা হবে না তখন সত্যিই মনটা আনচান করে উঠে। বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে আর কোন দিন সর্দি লাগাতে পারবো না, পারবো না কাবাডি খেলতে, কিংবা লুকোচুরি খেলার সময় মায়ের আঁচলে লুকিয়ে থেকে বলতে পারবো না কুওওওক। এই সব সুখের স্মৃতি মনে করলে চোখে পানি চলে আসে।
জীবনের পথে কত মানুষের সাথে পরিচয় বা বন্ধত্ব সৃষ্টি হয় কিন্তু সময়ের ব্যবধানে অনেকে মন থেকে মুছে যায়, অনেকে আবার হৃদয়ে থেকে যায়। এটায় জীবন, মানব জীবন। প্রাথমিক ক্লাসের বন্ধুরা আজ কে কোথায়! উচ্চমাধ্যমিক বন্ধুদের মধ্যে অনেকের সাথে এসসসির পর আর দেখা হয় না! অথচ অনেককে ভুলতেও পারি না। জানি না, না ভুলতে পারা বন্ধুরা কেমন আছে।
এভাবেই সময় গড়িয়ে যায়। হৃদয়ে গেঁথে যায় অনেক স্মৃতি। এক সময় মানুষ এমন অবস্থায় পৌঁছে যায়, যখন এই সব স্মৃতিই হয় তার বাঁচার প্রেরণা। বুড়া বুড়ির সময় কাটে স্মৃতি রোমন্থন করে। নাতি নাতনীর কাছে বয়ান করে অতীত বিস্ময়কর কোন ঘটনা কিংবা রটনা। তাদেরকে শ্রবণ করায় শৈশবের দুরন্ত দিনগুলির ঘটনা।
এইভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুতে থাকে তারা। সত্যি সত্যিই একদিন তাদেরকে মৃত্যুর হিম শীতল ছোঁয়া স্পর্শ করে। হারিয়ে যায় মহাকালের গর্ভে। পোঁছে যায় সুখের সর্ব্বোচ্চ স্তরে অথবা কষ্টের নিম্মতরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


