সকাল ৮টা। অপ্রচলিত একটা এলাকায় এসে দাঁড়ালো একটা মিনিবাস। সামনের গ্লাস ভাঙা দেখে মনে করলাম বোধহয় অ্যাক্সিডেন্ট করে পালিয়ে এসেছে। গাড়ী দাড়াবার সাথে সাথে নেমে এলো একঝাক নারীমুখ। বেশীরভাগেরই বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। ঘুম ঘুম চোখ। বাস থেকে নেমেই টান পায়ে হাটা বাড়ির দিকে।
ফুটপাতের দোকানীকে জিজ্ঞাসা করতেই বলল, ওরাতো গার্মেন্টস এ কাম করে। নাইট ডিউটি কইরা ফিরতাছে। রোজই করে। ওগো কাছে রাইতই দিন , আর দিন রাইত। অক্ষণ যাইয়া ঘুমাইবো।'
একটু অবাক হলাম। আমি সারারাত নরম তোশকে ঘুমিয়েও সকালে অফিসে আসতে কষ্ট হয়। এককাপ গরম কফি না খেলে শরীরে যোশ আসে না। আর এই সব নারী শ্রমীকরা রাতভর কাজ করে দেশের অর্থনীতি চাঙ্গা করে।
পাশে দাড়িয়ে বিড়ি টানছিলেন এক নাইটগার্ড ভদ্রলোক। সকালের শিফ্টে ডিউটি শুরু করার আগে চা আর সিগারেট সহযোগে আমার মতই শরীরে যোশ আনছিলেন। তিনি বললেন, স্যার ওগো সমস্যা নাই। ওরা তো রাইতে ঘুম পারতে পারে। ২ ঘন্টা ছুটি আছে তো ঘুমের লাইগ্যা।'
কথা শুনে খুব খারাপ লাগতে লাগলো। ভাবলাম, এরা মাত্র ২ ঘন্টা ঘুমিয়ে দেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। সেই মুদ্রা হাতে পেয়ে মালিকরা এদের পেটে লাথি মারে। আর আমাদের রাজনীতিবিদরা সেই টাকা মেরে কেটে বাগানবাড়ি, টিভি চ্যানেল, আলট্রা মডার্ন গাড়ি বানায়।
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।