আপনি যে কি বোর্ড ব্যবহার করেন সেটাতে কি বাংলা অক্ষর লেখা আছে? যদি থাকে তবে আপনি জানেন কি এই কি বোর্ডটিতে মোস্তফা জব্বার ২০ টাকা আয় করছে?
গত সপ্তাহে আমি এইটা জানলাম। বিশ্বের কোথাও এই ধরণের ঘটনা আছে কি না জানি না। বিজয় তৈরির পর ব্যাটা নাকি পেটেন্ট করে নিয়েছে সরকারের কাছ থেকে। এখন বাংলাদেশের যে কেউ কি-বোর্ড আমদানী করলে মোস্তফা জব্বার পাবেন ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। টাকার এই অংকটাও খেয়ালখুশী মত ঠিক করা হয়। ১০ হাজারের ওপর সংখ্যার কি-বোর্ড আমদানী করলে তার জন্য দিতে হবে মাথাপিছু ১০ টাকা। আর এর নীচে আমদানী করলে সেজন্য দিতে হবে তার নির্ধারণ করে দেয়া রেট অনুযায়ী। প্রায় ৫/৬ বছর ধরে এই ব্যবসা চলছে। আর কম্পিউটার সমিতির মাথা হবার কারণে তার পেছনে কেউ নাকি লাগার সাহস পায় না।
তথ্য প্রযুক্তির অগ্রগতি যেভাবে হচ্ছে, সেখানে এ ধরণের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয় বলে আমার মনে হয়। বিশ্বজুড়ে এখন চলছে সফটওয়্যার উন্মুক্ত করে দেয়ার প্রচলন। আর এই ব্যাটা ঘরে বসে নিজের আখের গোছাচ্ছে। এই সরকারের অন্যতম নির্বাচনী এজেন্ডা ডিজিটাল বাংলাদেশ। আর এর জন্য প্রয়োজন কম্পউটার। প্রয়োজন কম্পিউটারের ব্যবহার বাড়ানো। একবার ভাবুন তো, কেবলমাত্র মোস্তফা জব্বারের কারণেই আপনাকে ২০টাকা বেশি দিয়ে কি-বোর্ড কিনতে হয়।
আপনার বাংলা লেআউটের কি-বোর্ডে মোস্তফা জব্বারের আয় ২০ টাকা!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।