somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন কোটি ডলারে মীর কাসেম আলীর লবিস্ট নিয়োগ -- আন্তর্জাতিক চেষ্টা-তদবির

২৬ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণা চালাতে প্রায় তিন কোটি ডলারে যুক্তরাষ্ট্রের একটি লবিং ফার্মকে নিয়োগ করেছেন জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা মীর কাসেম আলী। এ বছর ১৭ জুন গ্রেপ্তার হন তিনি। জানা গেছে, চুক্তি মোতাবেক ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত ওই লবিং ফার্মকে মোট দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেন তিনি। সরকারের সন্দেহ, গ্রেপ্তারের আগে তিনি ট্রাইব্যুনালবিরোধী তৎপরতা চালাতে এর চেয়েও মোটা অঙ্কের অর্থ বিদেশে পাচার করেছেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে দেখছে।
প্রসঙ্গত, এর আগে কালের কণ্ঠে মীর কাসেম আলীর মার্কিন লবিস্ট নিয়োগের চুক্তিপত্র প্রকাশিত হয়েছিল। এখন খোদ যুক্তরাষ্ট্রের সিনেটের ওয়েবসাইটেই এ-সংক্রান্ত বিবিধ নথি প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে মীর কাসেম আলীর আন্তর্জাতিক চেষ্টা-তদবিরের বিষয়ে বিভিন্ন সময়ে কথা উঠলেও তাঁর আইনজীবীরা তা অস্বীকার করে আসছিলেন। মীর কাসেম আলীর যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের অভিযোগ অস্বীকার করে তাঁর সমর্থকগোষ্ঠী ব্লগ, ফেসবুক ও টুইটারসহ সামাজিক নেটওয়ার্ক সাইটগুলোতেও ব্যাপক প্রচারণা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সিনেটের ওয়েবসাইট সিনেট ডটগভ-এ অনুসন্ধান করে দেখা যায়, মীর কাসেম আলী ২০১০ সালের ২৪ নভেম্বর 'বাংলাদেশ ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যান্ড পলিটিক্যাল অপোজিশন' বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের কাছে লবিং করার জন্য ওই দেশের ফার্ম 'ক্যাসেডি অ্যান্ড অ্যাসোসিয়েটস'-এর কাছে নিবন্ধন করেন। গত বছর ১৩ জানুয়ারি তিনি লবিংয়ের জন্য ওই ফার্মকে ৮০ হাজার ডলার দেন। একই বছর ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় তিনি এক লাখ ডলার এবং ২৩ জুন তৃতীয় দফায় আরো এক লাখ ডলারসহ মোট দুই লাখ ৮০ হাজার ডলার পরিশোধ করেন।
আইনমন্ত্রী শফিক আহমেদ সম্প্রতি সাংবাদিকদের বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে বিতর্কিত করতে বিদেশে চক্রান্ত চলছে। লবিস্টদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেট সদস্যদের এবং যাঁরা দক্ষিণ এশিয়া বিষয়ে মার্কিন নীতি নির্ধারণ করে থাকেন, তাঁদের প্রভাবিত করার চেষ্টা চলছে। এতে মানি লন্ডারিং হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে বলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারকৃত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ- ১৯৭১ সালে ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে থাকাকালে তাঁর নেতৃত্বে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী ওই অঞ্চলে হত্যাযজ্ঞ চালিয়েছে। চট্টগ্রামের আসাদ নগর ও পাঁচলাইশ এলাকার দুটি গণকবর এবং ডালিম হোটেলে নির্যাতনের ঘটনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মীর কাসেম আলী দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান। এ ছাড়া তিনি ইবনে সিনা ট্রাস্ট সদস্য (প্রশাসন) এবং কেয়ারি হাউজিং ও ইডেন শিপিং লাইনসের চেয়ারম্যান।

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×