somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আখাউড়া স্থলবন্দরে বছরে ১০০ কোটি টাকার রপ্তানি বেড়েছে

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি বাড়ছে। বছরে প্রায় ১শ' কোটি টাকার রপ্তানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমদানি কমছে। এ ধারা বজায় থাকলে বন্দরটি বৈদেশিক মুদ্রা আহরণে আরো বেশি ভূমিকা রাখবে বলে ব্যবসায়ীরা মনে করেন। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ৪০টি পণ্য রপ্তানি হয়ে থাকে। এসব পণ্য উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালায়, মিজুরাম, মনিপুরসহ ৭টি রাজ্যে নেয়া হয়। মাছ, শুঁটকি, পাথর, সিমেন্ট, তুলা, প্লাস্টিকসামগ্রী, চিপস সবচেয়ে বেশি রপ্তানি হয়। অপরদিকে পেপার বোর্ড, সাতকরা ও প্লাস্টিক বর্জ্য আমদানি হয়। ২০১১-১২ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৪০৮ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকা মূল্যমানের পণ্য ভারতে রপ্তানি হয়েছে। ২০১০-১১ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৩১০ কোটি, ১৩ লাখ ৭৪ হাজার টাকা এবং ২০০৯-১০ অর্থবছরে ২১৪ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার টাকার পণ্য রপ্তানি হয়। ২০১২'র জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ২শ' কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে ২০১১-১২ অর্থবছরে ১৭২ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। ২০১০-১১ অর্থবছরে যার পরিমাণ ছিল ৩৩৫ মেট্রিক টন। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ভ্রমণকারী যাত্রীর সংখ্যাও দিন দিন বাড়ছে। ভ্রমণ কর থেকে বছরে অর্ধ কোটি টাকা আয় হয়। ২০১২ সালে ভ্রমণ কর থেকে ৫৩ লাখ ২২ হাজার টাকা আয় হয়েছে। ২০১১ সালে ৪৬ লাখ ৮১ হাজার টাকা ভ্রমণ কর পাওয়া যায়। ২০১২ সালে এ বন্দর দিয়ে ১৮ হাজার মানুষ ভারতে গমন করেছেন। স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট সমিতির সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া জানান, রপ্তানি আরো বাড়ার সুযোগ রয়েছে। কিন্তু ত্রিপুরায় ডাম্পিং পেস (পণ্য উঠা-নামার জায়গা) না থাকায় রাস্তার ওপরে লোড-আনলোড হয়। এজন্য রপ্তানি কিছুটা কমে গেছে। ভারতে ডাম্পিং পেস তৈরি করা হলে রপ্তানি আরো বাড়বে।

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×