somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কোন কবিতা নয় কিছু অসংলগ্ন প্রলাপ

১১ ই আগস্ট, ২০০৬ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




[আব্দুল মানামের ভাঙ্গা-চোরা রিকশা]


চাচা মিয়া, বিড়িটা ফালায়া দ্যান,
জানেন না- বিড়ি খাইলে ক্যান্সার হয়?
ক্যানছার আর কি করবো রে বাজান? . . . . . . .
বসতভিটা বন্ধক রইছে হেই কবে থেইক্যা মহাজনের কাছে-
ছুডাইবার পারি নাই, দুইন্যা গিলি খাওন্যা ভুগ লইয়া
ঘরে উয়াস রইছে ছয়ডা হাভাইত্যা মুখ,
সোমত্ত মাইয়া দুইডার শইল তো বাইন্ধা রাখবার পারি না,
পাড়ার রইস্যা মাস্তান সুযোগ পাইলেই থাবা মারবার চায়।
ক্যানছারে আর কি করবো কন বাজান?
মইর্যা গেলে তো . . . বাইচ্যা যাইতাম।


[শুধু একটা দীর্ঘশ্বাস, কিছুক্ষণ নীরবতা। আকাশে মেঘ জমেছে, কালো মেঘ, কেমন উথাল-পাতাল বুকের ভেতর, হয়তো বিরহী প্রিয়ার জন্য কাছেই কোথাও কাব্যবিলাস করছেন আধুনিক কালিদাস। মন হালকা করার চেষ্টায় অপ্রাসঙ্গিক আলাপ। ]


চাচা, কালিদাসের নাম শুনছেন? মেঘ দ্যাখে আর কবিতা ল্যাখে।
কোন কালিদাস রে বাজান? সুদী মহাজন হরিদাসের
লম্পট ছোড ছাওয়ালডার কথা কইতাছেন ?
তয় বাজান, আসমানে মেঘ দ্যাখলে বুকডা কাইপ্যা ওডে,
উথল্লা বাতাস কইলজডা এক্কেরে পানি কইরা দেয়,
আমার টুডা-ফাডা ঘরডা ভাসি যায়।
তহন খুব ডর করে রে বাজান, উড়াইয়া লইয়া গেলে কই থাকমু?
নতুন ঘর তুলবার ট্যাহা পামু কই?


[আবারো শব্দহীন কিছু সময় আর বিক্ষিপক ভাবনা- পেটে ভাত থাকলে হয়তো কোন এক অবসরে আব্দুল মানামও আকাশে মেঘ দেখতো আধুনিক কালিদাসের সাথে গরম কফির কাপে চুমুক দিতে দিতে। ]


** আঞ্চলিক ভাষার যথার্থ ব্যবহার সম্ভবত করতে পারিনি। অনেক জায়গায় ভুল আছে মনে হচ্ছে, তাই আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে অনুরোধ করছি। যে কোন সমালোচনা সাদরে গ্রহণযোগ্য।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:৪০
৪৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×