ভালোবেসে দেখতে চাই সারাটা জীবন।
দেখি তোমায় আকাশের দূর নীলিমায়,
শঙ্খচিলের মেলে দেয়া শুভ্র ডানায়।
দেখি সুনীল সাগরের ফেনিলতার মাঝে,
নিত্যদিন ব্যস্ততা ভরা শত-হাজার কাজে।
বাংলার দুর্বাঘাসের দোদুল্যতায় চেয়ে দেখি
তুমি ঘাসফুল কিংবা ভোরের দোয়েল পখি।
কখনো বা ভোরের ঝরে পড়া শিশিরের মাঝে,
কখনো গোধূলীবেলায় সূর্যের রাঙা সাজে
বাবা- তোমাকেই দেখি সকাল-সন্ধ্যা-দুপুরে,
দেখি প্রতিক্ষণ হাজার অদেখার মাঝারে।
তুমি মিশে আছ এই বাংলার শ্যামল প্রান্তরে,
সতত দেখছি তোমায় আমার জন্মদাতার ভিতরে।
** সম্ভবত ক্লাশ নাইনে পড়ার সময় একটা লিটল ম্যাগের জন্য লিখেছিলাম। সেই কিশোর বয়েসের অকৃত্রিম ভালোবাসার অপরিণত কবিতাখানি আজ তুলে দিলাম অকৃতজ্ঞ জাতির লজ্জাজনক এই দিনটিতে একজন মহামানবকে শ্রদ্ধা জানাতে। হে পিতা- তুমি চির জাগরুক বাঙালির অন্তরে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



