এই আকাশটার মাপ কিন্তু আমাদের মনের মাপেই। আমাদের মনের বিসতৃতি যতদূর আমরা ঠিক ততটুকু দিগন্তের অধিকার অর্জন করতে পারি। আজ আমাদের মনের আকাশে ভর করে আছে কালো মেঘ, আকাশটা বড় সংকুচিত হয়ে পড়েছে। হা ঈশ্বর, যদি সত্যিই তুমি থাকো, তবে শুধু একটিই চাওয়া - আকাশ বাড়িয়ে দাও।
এই পৃথিবীর আনন্দযজ্ঞে হাজারো মানুষের বাস। সবাই পারে না সবটুকু সৌন্দর্য উপভোগ করতে। তার জন্য প্রয়োজন একটা শিল্পী মন। অনুভূতির শেকড় বিসতৃত করতে পারলেই তো আস্বাদন করা যায় মৃত্তিকার বুকে সঞ্চিত সুধা। দৃষ্টির সীমানা ছাড়িয়েও সৃষ্টিকে যে হৃদয়ঙ্গম করতে পারে সেই প্রকৃত মানুষ।
--------------------------------------------------------------------------------
এখন শুধু নিজেকে নিয়ে ভাঙ্গা-গড়ার দিন . . . .
আমার ভেতর নামছি আমি
আমার মাঝেই ভাসছি,
আমার বুকে রক্তক্ষরণ
তবুও দেখো হাসছি।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


