আমিতো এখন কাজের ফাঁকে একটু অবসর পেলেই এই সাইটে ঢুকে পরি। ছোট-খাটো লেখা আর বিশেষ কোন ব্লগারের লেখা নিয়মিত পড়ার চেষ্টা করি। আগেতো ব্লগ কি জিনিস সেটাই জানতাম না। এখন কিছুটা বুঝে আসছে। আমি প্রায় প্রথম থেকেই এই সাইটটি ভিজিট করছি, সাইটের বেশ কয়েকজন স্বনামধন্য ও অভিজ্ঞ ব্লগার আছেন। মুলত তারাই ব্লগ ধারনাটা আমার কাছে সহজ ভাবে তুলে ধরতে পেরেছেন। এজন্য তাদের জানাই ধন্যবাদ। আমার মনে হয়, আমি যদি সেই সময় রেজিষ্টেশন না করে এখন করতাম তা হলে হয়তো ব্লগ ধারনাটা আমার কাছে অস্পষ্টই থেকে যেত। কারন এখন ব্লগারের সংখ্যা অনেক আর বিরাট একটা অংশ যা পারছে তাই লিখে যাচ্ছে (প্রেম পত্র, বিজ্ঞাপন, ছেলে না মেয়ে তার প্রমান .........)। আনন্দের সংবাদ হলো এখন সাইটে অনেক গুনী ব্লগার এসেছেন, যাদের নাম বেশ পরিচিত যেমন- ব্রাত্য রাইসু, তপন বাগচী, ফকরুল চৌধুরী প্রমুখ। আমার সৌভাগ্য হয়েছে তাদের সাথে মন্তব্যের মাধ্যমে কথা বলার। আরো অনেক ব্লগার এসেছেন যারা বেশ ভালো লিখেন যদিও এসব বিচার করার যোগ্যতা আমার নেই।
যাই হোক, আমার ব্লগার বন্ধু - শাওন, শাহানা, হাসিন, জ্যোতিময় ঘোষ, শমর্ী, নোটিশ বোর্ড, মঈন, আড্ডাবাজ, সোহেইল চৌধুরী, লুনা রুশদী, তেলাপোকা প্রমুখ আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারন আপনাদের কারনেই আজ আমি লেখার সাহস পাচ্ছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০