- তোর ফ্লাইট কবে ?
- পরশু দিন, সকালে।
- ভোরেই চইলা যাইসগা ... নাইলে কইলাম সিট পাবিনা !
সামনের দিকে পাইলটের পিছনে সিট নিবি। প্লেনের ডাইন দিকে, জানলার পাশে বসবি। বামে বইলে রোদ খাইয়া যাইতে হইবো।
চলতি অবস্থায় পাইটলের লগে প্যাচাল পারনের দরকার নাই।
খবরদার, হাত জানালাম বাইরে রাখবি না !
বাসা থেইকা তোর মা টিফিন বক্সে যে খাওয়ান দিবো সেগুলা প্লেনের বুয়া রে দিবি, গরম কইরা দিবোনে। আর পেলেনে যে খাওয়ান দিবো সেগুলা টিফিন বক্সে ভইরা লবি।
-[ আমাদের ভাতিজা (বন্ধু) অফিসের কাজে বিদেশ যাচ্ছে 12/15 দিনের জন্য। এটা আমাদের জাতীয় এচিভমেন্ট। এ উছিলায় গত শুক্রবার বন্ধুরা মিলে হেবী একটা খাওয়া খাইছি। খাওয়া শেষে, আমরা বন্ধুরা, ফ্রি পরামর্শ দিয়ে দিলাম
]-
স্মৃতি ঃ 06/04/2007ইং, শুক্রবার।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৭ সকাল ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


