somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশে পাড়ি........রেমিট্যন্স বৃদ্ধি না সতর্কতা??

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাঙ্গালিরা যে উন্নত মানের শ্রমিক তা আমরা অনেক আগেই বিশ্বকে বুঝিয়েছি।আর এখনতো তা বলার অপেক্ষা রাখেনা কেননা বর্তমান রেমিট্যন্সের চিত্রটা যে কেবলি ঊর্ধ্বমুখী।যে রেমিট্যন্সের উপর আমাদের অর্থনীতির সিংহভাগ দাঁড়িয়ে আছে।রেমিট্যন্স শব্দটি শুনলেই আমাদের সরকার প্রধান আমাদের অর্থমন্ত্রীর মুখে আনন্দে হাসির রেখা ফুটে উঠে।তবে সাম্প্রতিক কালে শুধু কেবল নিরেট শ্রমিকেরাই নন শিক্ষিতজন তথা বিশ্ববিদ্যালয় সমাপ্ত শিক্ষার্থীদেরও বাহিরে যাবার প্রকোপও বেশ পরিলক্ষিত হচ্ছে।কেউ উচ্চ শিক্ষার উদ্দেশ্যে কেউ উচ্চ শিক্ষার নাম করে কাজের উদ্দেশ্য কেউবা শিক্ষার পাঠ চুকিয়ে শুধুই কর্ম সন্ধানে পাড়ি জমাচ্ছেন সুদুরে।ইদানীং আমার বন্ধুমহলেও বিষয়টি বেশ স্পষ্ট হয়ে উঠেছে।ইদানীং বন্ধু মহলে অধিকাংশকে দেখছি বাহিরে যাবার জন্য মরিয়া হয়ে উঠেছে।শুধু বন্ধু মহল বলছি কেন এর বাইরেও অনেককে বলতে শুনেছি তাদের বাহিরে যাবার ইচ্ছা সম্পর্কে,অনেককে বলতে শুনেছি তাকে যেতেই হবে।এ দেশে থাকবার ইচ্ছে পুরিয়ে গেছে অনেকের।কেহ বাংলাদেশ থেকে পরিত্রান পেতে,কেহ উচ্চ শিক্ষার উদ্দেশ্যে,কেহ ভালো চাকুরী না পাওয়ার হতাশায় অর্থ উপার্জনের উদ্দেশ্যে বাহির দেশে যেতে ইচ্ছুক।আমাদের সরকার প্রধান বা অর্থমন্ত্রী রেমিট্যন্সের কথা ভেবে এদের বাহির যাবার কথা শুনে হয়ত আরো খুশি হয়ে যাবেন।তারা কেন বুঝতে পারছেন না এই দেশটা ক্রমেই বাসযোগ্যতা হারাচ্ছে বলেই নিজের দেশের উপর অনীহা জন্মে সবাই ভিন দেশে পাড়ি জমাচ্ছেন।হলমার্ক,ডেসটিনি,ঘুষ,দুর্নীতি,স্বজনপ্রীতি,ব্যাংক জালিয়াতি,মহামারী ব্যাধিতে রূপ নেয়া সড়ক দুর্ঘটনা রোধে অকার্যকর ভুমিকা, বিদেশে অর্থ পাচার,কমিশন প্রথার অস্বাভাবিক অগ্রযাত্রা,অনিয়মকে নিয়মে নিয়ে আসা,মোটা অংকে চেয়ার পাওয়া,দেশীয় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ব্যার্থতা,নিজেদের প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন না করে বিদেশী প্রতিষ্ঠানের দ্বারা দেশীয় কাজ সম্পন্ন করা,অধিক কর্মক্ষেত্রের সুযোগ তৈরী করতে না পারার ব্যার্থতা,…,…,…এতসব কিছুকে নিতান্ত মনে করে যারা রেমিট্যন্সের চেহারা দেখে সুখ পাচ্ছেন,ভেবে নিচ্ছেন অর্থনৈতিক উন্নয়নে দেশের চেহারা পালটে যাচ্ছে;তবে মহা ভুল করবেন।জিসপি সুবিধা বন্ধ করার জন্য একটি সাভার দুর্ঘটনাই যথেষ্ট ছিল না,এর বহু আগেই অনেক সুযোগ তৈরী করে রেখে দিয়েছি আমরা।আগে বন্ধ করেনি বলে যারা ধরে নিচ্ছে আগে সব ঠিক ছিল তাও ভুল ধারনা;আমাদের নিজেদের সংশোধনের ইচ্ছার দিকে তাকিয়েছিল তারা।কিন্তু আমরা সংশোধনতো করি-ইনি বরঞ্চ ক্রমাগতই উলটো পথে হেটেছি আর এইতো মাত্র কিছুদিন আগেইতো প্রসব করেছি সহস্র লাশ।আমাদের সস্তা শ্রম বিদেশীদের মন কেড়েছে বলেই পোশাক শিল্পের এত বড় বাজার আমরা তৈরী করতে পেরেছি।কিন্তু ধরে রাখার উদ্যোগ নিচ্ছিনা আদৌ।
মাঝে মাঝে মনে হয় আমাদের আভ্যন্তরীন সমস্যা যত সব অসংগতি এসবের সমাধান বোধহয় কোনদিন হবেনা;এ বুঝি চিরকাল প্রবাহমান নদীর ঢেউয়ের মত বইতেই থাকবে।আমরা যেহেতু আমাদের আভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে কোনদিন মুক্তি পাবনা তবে সরকারের উচিত সব মন্ত্রনালয় বাদ দিয়ে বাকি মন্ত্রিদের নিয়ে পররাষ্ট্র এবং প্রবাসী-কল্যান মন্ত্রনালয়ের শাখা প্রশাখা বৃদ্ধি করা।তারা শুধু বিভিন্ন দেশ ঘুরে বেড়াবে সেসব দেশের মন্ত্রী আমলাদের সাথে চা-চক্রে বসে তাদের রাজি করাবে বাংলাদেশের শ্রমিক নেয়ার জন্য।কিছুদিন পর পর তারা দেশে আসবেন আর একটা নতুন দেশের সঙ্গে চুক্তির সুখবর নিয়ে আসবেন। আমরা দল বেধে সব অতিথি পাখির মত সেসব দেশে পাড়ি জমাবো।নিজেদের অর্থনৈতিক উন্নয়ন আর রেমিট্যন্সের হার বৃদ্ধিতে অবদান রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো।
ক্রমাগত হারে বিদেশ যাবার প্রবনতা বেড়ে যাওয়া মোটেও সুখকর কোন বিষয় নয়।উচ্চ শিক্ষার জন্য স্বেচ্ছায় সূদুর চীন দেশে যেতেও বাধা নেই।কিন্তু একটা ছেলে/মেয়েকে যখন বাধ্য হয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাতে হয়,এ দেশের জন্য বড়ই লজ্জার!আজ ছেলের উচ্চ শিক্ষার স্বপ্ন পুরুন করতে গিয়ে সকল বাধা উপেক্ষা করে পিতা কষ্টার্জিত অর্থে কেনা জমি বিক্রি করে দিচ্ছেন বুকে গভীর ব্যাথা নিয়ে।সন্তানের জন্য যেকোন কিছু বিসর্জন দিতে পিতারা কখনো কার্পণ্য করেন না;কিন্তু আজ যদি দেশীয় বিশ্ববিদ্যালয়গুলো সকলের আস্থা অর্জন করতে পারতো তবে ছেলেকে বিদেশে যাবার চিন্তা করতে হত না,এত টাকার প্রয়োজন হতনা আর হত না সন্তানদের সুখের জন্যই গড়া সম্পত্তিকে এত তাড়াতাড়ি বিক্রি করে দেবার।আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা অনায়াসে অর্থ খরচ করে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের ছেলেমেয়েদের পড়াতে পাঠান তাই তারা আর এসব দিকে নজর দেবার প্রয়োজন মনে করেননা।অথচ দেশীয় ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সবার কাছে এর গ্রহন যোগ্যতা বৃদ্ধির কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা।আমাদের দেশেই এখন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রিকে যথাযথ মুল্যায়ন করা হচ্ছেনা।বাহির দেশের বিশ্ববিদ্যালয় ডিগ্রিকে প্রাধান্য দেয়া হচ্ছে বেশি।ইদানীং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দেখলাম বলেই দেয়া হচ্ছে নর্থ আমেরিকান ডিগ্রি থাকতে হবে।তা শুধু যে কেবল বড় পদের জন্য তা নয়,লেকচারার পদেও একই শর্ত প্রযোজ্য।অর্থাত সেখানে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও ব্যার্থ।
রাজনৈতিক হানাহানি আর হিংসার লড়াইয়ে একে অপরকে পরাভুত করে ক্ষমতায় যাবার লালসায় ব্যস্ত থাকেন।ক্ষমতায় গিয়ে আর ব্যস্ত থাকেন না দেশের উন্নয়নে,তখন ব্যস্ততা বেড়ে যায় আখের গোছাবার।অস্বীকার করার উপায় নেই দেশের যা কিছু উন্নয়ন সাধিত হয়েছে তাদের হাত ধরেই,ভবিষ্যতেও যা হবে তাদের হাত ধরেই।আমরা সবসময় তাদের শ্রদ্ধা করি।রাজনীতি তো কখনো পেশা হতে পারেনা,রাজনীতি মানে সদা জনগনের,দেশের সেবায় নিয়োজিত থাকা।ইচ্ছে শুধু জানবার,পেশার রাজনীতি ভুলে সেবার রাজনীতির দরজা কবে খুলবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে?
আমাদের বোধদয় আর কবে হবে ভেবে পাইনা।আদৌ হবে কিনা তাও জানিনা।তবে শুধু রাত-বিরাতে কল্পলোকে ছবি আকি একটি সুন্দর,সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×