প্রতিদিন ভোরের স্বিগ্ধ মিষ্টি আলোয় জেগে ওঠে একটি দেশ। সোনালী রোদ পড়ে সে দেশের বুকে। পাখি ডাকে, সবুজ পাতার আড়ালে শিস দেয় ভোরের দোয়েল। দখিনা বাতাসে দোলে ফসলের মাঠ। যেদিকে যাই পায়ের নিচে নরম সবুজ ঘাস। যে দিকে তাকাই সেদিকে দেখি সবুজের সমারোহ। চিরসবুজ এ আমাদের দেশ। ৬৪ টি জেলা ও ৪৯৫ টি থানা নিয়ে এদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ।
এদেশেরই একটি থানা বেগমগঞ্জ। এ থানার অম্বরনগর গ্রামে বাস করত বিশিষ্ট ব্যবসায়ী হাসান চৌধুরী। তার স্ত্রীর নাম মিলা চৌধুরী ও ছেলের নাম সাগর চৌধুরী। সাগর চৌধুরী এলাকার একটি স্কুলে দশম শ্রেনীতে পড়ালেখা করত। সাগর চৌধুরী প্রতিদিন তার বাবার গাড়িতে স্কুলে যাওয়া আসা করতো।
সাগরের সাথে এলাকার কিছু বন্ধুরা পড়ালেখা করতো। এর মধ্যে ছিল স্বপন, নাইমুল, মঈন, রুমি, বকুল, নজরুল, আলিম, মকবুল, ছবি, নীলা, হেনা, রুমা, ঝুমুর, নদী, রুপা, আমিনা ও জুলেখাসহ আরো অনেকে। এরা সবাই দশম শ্রেণীতে পড়ালেখা করতো। তাদের ভেতর কেউ ছিলো গরিব কেউ ছিল স্বচ্ছল। তবে সাগর সবাইকে খুব ভালবাসতো, আপন মনে করত।
সাগর ছিল কোমল স্বভাবের নরম হৃদয়ের তাই সে সকলের সাথে একই ভাবে মিশতো ও চলতো। সাগর কোনদিনও কল্পনা করতে পারেনি যে তার জীবনে একটি মেয়ে আসবে। সে কাউকে ভালোবাসবে।
একদিন সাগর তাদের গাড়ি নিয়ে স্কুলে যাচ্ছে................
ভুমিকা:
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


