বলে দেবো একদিন কানে কানে অন্ধকারে
অথবা সবাই যেভাবে বলে, হাতে হাত ধরে হাটু গেড়ে!
নদী, নৌকা, পাহাড় আর জোনাকী বুকে নিয়ে
একদিন দেখো ঠিকই গল্পটা নেবো সাজিয়ে!
এলোমেলো চুলে পরী তুমি গাঢ় অস্পষ্ট পবন,
এতো এতো গল্প নিয়ে আখিজুড়ে ভাষার প্লাবন!
হঠাত হঠাত দমকা হাওয়া, আমার শুধু দুয়ার অবশেষ,
আড়াল হলেই নিস্তব্ধ আমি, আর, পৃথিবীর ধ্বংসাবশেষ!
কথার ভিতর কথা দিয়ে লজ্জ্বা ডুবিয়ে রাখি,
একদিন দেখো সাহস করে বন্ধ করে দেবো সব লুকোচুরি।
বিশ্বাসের জমিন কষে চষে রাখি,
চোখের উপড় উড়ো উড়ো চুলগুলো আলতো করে সরিয়ে বলে দেবো একদিন "আমার অপ্সরী"।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




